অশান্ত এলাকায় ৩৫৫ ধারা চাইছেন শুভেন্দু, রাজ্যপালকে করলেন 'চ্যালেঞ্জ' - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

অশান্ত এলাকায় ৩৫৫ ধারা চাইছেন শুভেন্দু, রাজ্যপালকে করলেন 'চ্যালেঞ্জ'

 



কলকাতা: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া এবং রিষড়ায় অশান্তির ঘটনা ঘটেছে। তা নিয়ে আপাতত উত্তাল রাজ্য। সোমবার রাতে নতুন করে আবার হিংসা ছড়িয়ে পড়েছিল। এই অবস্থায় দাঁড়িয়ে একাধিক এলাকায় ৩৫৫ ধারা চাইছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা এমন দাবি করে কার্যত রাজ্যপাল সিভি আনন্দ বোসকেই 'চ্যালেঞ্জ' ছুঁড়ে বসেছেন। তিনি চান রাজ্যপাল 'কিছু করে দেখান'। একই সঙ্গে তাঁকে বিশেষ পরামর্শও দিয়েছেন শুভেন্দু অধিকারী। 


এদিনই রিষড়ায় গিয়েছিলেন রাজ্যপাল। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। বাংলার মানুষের অধিকার রয়েছে শান্তিতে থাকার। শান্তি ফেরানো হবে। কিন্তু সিভি আনন্দ বোসের ভূমিকায় আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার তাই তাঁকে দিল্লিকে গোটা বিষয়টি আলাদা করে জানানোর পরামর্শ দিলেন তিনি। বিজেপি বিধায়কের কথায়, নিজের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট না চেয়ে রাজ্যপালের উচিত ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লিকে সবটা জানান। পাশাপাশি শিবপুর থানা, রিষড়া থানা এলাকায় ৩৫৫ ধারার আওতায় আনা হোক বলেও দাবি তাঁর। 


শুভেন্দু চাইছেন, অন্তত আগামী দেড় মাসের জন্য ওই থানাগুলিকে আধা সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। তাহলেই বোঝা যাবে যে রাজ্যপালও কিছু করতে চাইছেন। প্রসঙ্গত, এদিন সকালে রিষড়ায় পৌঁছে প্রথমে চন্দননগরের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। তারপর সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দেন যে, গোটা পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি এসেছেন এবং কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা তিনি করবেন। পাশাপাশি রিষড়ায় সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন