একই সঙ্গে সারেন দু’টি বিয়ে! কেন বাবার অনুপস্থিতিতেই আংটিবদলে বাধ্য হয়েছিলেন ঐশ্বর্যা? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

একই সঙ্গে সারেন দু’টি বিয়ে! কেন বাবার অনুপস্থিতিতেই আংটিবদলে বাধ্য হয়েছিলেন ঐশ্বর্যা?

 


মুম্বই: আজ থেকে ১৬ বছর আগে এই দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই৷ তাঁদের বিয়ে আজও ভক্তদের কাছে রূপকথার কাহিনি৷ দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে প্রাক্তন বিশ্ব সুন্দরী জানিয়েছিলেন, কী ভাবে হঠাৎ করেই তাঁর জীবনে এসেছিল প্রেম৷ কী ভাবে অভিষেকের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছিলেন তিনি৷ কী ভাবে খুব অল্প সময়ের মধ্যেই সাত পাকে বাঁধা পড়েন তাঁরা! সেই সব কথা বলতে গিয়েই ঐশ্বর্যা জানান, উত্তর ভারতীয় রীতিতে বিয়ের অঙ্গ হিসাবে যে ‘রোকা’ অনুষ্ঠানটি হয়, সে সম্পর্কে কোনও ধারণাই ছিল না তাঁর৷ কারণ তিনি দক্ষিণ ভারতীয়। আর এই অনুষ্ঠানটি হয়েছিল তাঁর বাবার অনুপস্থিতিতে।

ঐশ্বর্যা জানান, নিউ ইয়র্ক শহরে একটি বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক। সঙ্গে সঙ্গে অবশ্য ‘হ্যাঁ’ বলেছিলেন অভিনেত্রীও। তাঁদের সম্পর্কের কথা বেশি দিন আড়ালে রাখেননি তাঁরাও। ওই বছরই ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে বিয়ে সারেন অভিষেক-ঐশ্বর্যা। অজান্তেই হয় তাঁদের ‘রোকা’৷ এই রীতি সম্পর্কে ঐশ্বর্যা বলেন, ‘‘ও (অভিষেক) আমাকে প্রেম নিবেদন করেছিল। গোটা ব্যাপারটা হঠাৎ করেই হয়ে গিয়েছিল। তখন জানতাম না যে, ‘রোকা’ কী৷ আমরা তো দক্ষিণ ভারতীয়! তিনি আরও জানান, হঠাৎ করে ওদের বাড়ি থেকে ফোন আসে। দুই পরিবারে মধ্যে কথাও হয়৷ তারই মাঝে শুনলাম বচ্চনরা দেখতে আসছেন। এদিকে আমার বাবা তখন শহরের বাইরে৷’’

প্রাক্তন বিশ্বসুন্দরী আরও বলেন, ‘‘অভিষেক বলেছিল বাবাকে (অমিতাভ বচ্চন) আর থামিয়ে রাখা যাচ্ছে না। ওই দিন সন্ধ্যাতেই ওরা সবাই আমাদের বাড়িতে এল।’’ এদিকে, সেই সময় ঐশ্বর্যার বাবা বাড়িতে নেই৷ শেষ পর্যন্ত তাঁকে ফোনে সবটা জানিয়ে তাঁর অনুপস্থিতিতেই ‘রোকা’ বা আংটিবদল সম্পন্ন হয়৷ মেয়ের বাগদানে শহরের বাইরেই থেকে যান বাবা৷

ঐশ্বর্যার কথায়, ওই দিন সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল। খুব তাড়াতাড়ি সবটা হয়ে যায়৷ অভিনেত্রী নিজেও কিছুটা হতচকিত তখন৷ এটাই কি বাগ্‌দান? নাকি পাকা কথা? যেটা এখনই ঘটে গেল! বুঝতে পারেননি তিনি৷ এর পরেই আশুতোষ গোয়ারিকরের ছবিতে ‘খজা মেরে খজা’ গানটির শুটিং করেন অভিনেত্রী। বধূর সাজে মনের মধ্যে একটা রোমাঞ্চ কাজ করছিল তাঁর মধ্যে৷ আর কিছু দিন পর যে সত্যি হতে চলেছে এই বেশ! ঐশ্বর্যার কথায়, “একদিকে পর্দায় বিয়ে করছি, অন্যদিকে, পর্দার বাইরেও বিয়ের পিড়িতে বসছি। সবটা সত্যিই অদ্ভুত।” 

অভিষেক ও ঐশ্বর্যা একসঙ্গে খুব কম ছবিতেই অভিনয় করেছেন৷ তার মধ্যে উল্লেখযোগ্য, ‘গুরু’, ‘ধুম ২’, ‘রাবণ’৷ ২০১১ সালে তাঁদের জীবনে আসে কন্যা আরাধ্যা৷ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন