সংক্রমণ ঊর্ধ্বমুখী, রাজ্যে ফের জারি হল কোভিড নির্দেশিকা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

সংক্রমণ ঊর্ধ্বমুখী, রাজ্যে ফের জারি হল কোভিড নির্দেশিকা

 


কলকাতা: দেখতে দেখতে করোনা সংক্রমণ বঙ্গে অনেকটাই বেড়েছে শেষ ক'দিনে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই বৈঠক হয়েছে। তখনই ইঙ্গিত মিলেছিল যে, রাজ্যে কোভিড নির্দেশিকা জারি হতে পারে। সেই অনুযায়ী হয়েও গেল। নতুনভাবে যাতে করোনা আর ছড়াতে না পারে তার জন্য অগ্রিম প্রস্তুতি সেরে রাখছে নবান্ন। 

সরকারের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে, জনবহুল জায়গায় মাস্ক পরতেই হবে। স্যানিটাইজার এবং সাবান ব্যবহার করতে হবে আগের মতো। এছাড়া বয়স্ক, শিশু ও প্রেগন্যান্ট মহিলাদের যথাসম্ভব ভিড় এড়িয়ে যেতে বলা হচ্ছে। আরও জানান হয়েছে, যত্রতত্র থুতু ফেলা যাবে না, হাঁচলে বা কাশলে মুখে রুমাল চাপা দিতে হবে। ওদিকে কোভিড ধরা পড়লে নিজে থেকেই অন্তত ১ সপ্তাহ আইসোলেশনে চলে যাওয়ার অনুরোধও করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা কাফ সিরাপ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

নির্দেশিকায় আরও বলা হয়েছে, যারা এখনও কোভিড ভ্যাকসিন নেননি বা বুস্টার ডোজ নেননি, তারা যেন নিয়ে নেন। পাশাপাশি অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে বা শ্বাসকষ্ট হলে দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে '১৪৪১৬' নম্বরের একটি হেল্পলাইন খোলা হয়েছে সাহায্যের জন্য। প্রসঙ্গত, চলতি মাসেই রাজ্যে করোনা সংক্রামিতের সংখ্যা ১০০-র গণ্ডি পেরিয়েছিল। ২০২৩ সালে মার্চ মাসে প্রথম কোভিডে মৃত্যু হয়েছিল, তারপর আবার এপ্রিল মাসে করোনায় মৃত্যুর খবর আসে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন