বঙ্গে হঠাৎ বৃষ্টির পূর্বাভাস! হাওয়া অফিসের বার্তায় বড় স্বস্তি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

বঙ্গে হঠাৎ বৃষ্টির পূর্বাভাস! হাওয়া অফিসের বার্তায় বড় স্বস্তি

 


কলকাতা: বৃষ্টির জন্য কার্যত চাতক পাখি হয়ে বসে আছে বঙ্গবাসী। শেষ কয়েক সপ্তাহ ধরে যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে তাতে নাভিশ্বাস উঠেছে সকলের। উষ্ণতার পারদ বৃদ্ধি পেতে পেতে ৪১, ৪২ ডিগ্রিও টপকে গিয়েছে বাংলায়। এই মুহূর্তে বৃষ্টি কবে হবে বা আদৌ হবে কিনা, সেটা জানতেই উদগ্রীব সাধারণ মানুষ। আবহাওয়া দফতর এতদিনে এমন কোনও পূর্বাভাস দিতে পারেনি। তবে এবার দিল। অবশেষে কিছুটা স্বস্তির বাতাস পাচ্ছে বাংলার মানুষ। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই বৃষ্টি হতে পারে বঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ উত্তরবঙ্গের কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত, এমনই আভাস দেওয়া হয়েছে। এইসব জেলা ছাড়া বাকি কয়েকটি জেলায় সেই তাপপ্রবাহেরই ইঙ্গিত। এদিকে দক্ষিণবঙ্গের লোকেদের জন্য খারাপ খবর। আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এখানে হবে না বলেই জানান হয়েছে। বরং দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে আগামী কিছুদিন পর্যন্ত। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কলকাতা, সল্টলেক এইসব অঞ্চলে গরম প্রায় একই রকম থাকবে। 

বৈশাখ শুরুর আগেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই ছিল। বেশ কয়েকটি জায়গায় আবার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়৷ কলকাতা, সল্টলেকেই পারদ পৌঁছেছিল ৪১ ডিগ্রিতে। কোনও কোনও জেলায় আবার ৪২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল৷ এখনও বাড়ির বাইরে বেরলে গরমে টেকা দায়। এসি ছাড়া যেন চলাই যাচ্ছে না। এই অবস্থায় শুধু বৃষ্টির পূর্বাভাসই যেন আরাম দিচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন