রেল প্রকল্পের কাজ শুরু হচ্ছে নন্দীগ্রামে, কৃতিত্ব কার? তরজা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

রেল প্রকল্পের কাজ শুরু হচ্ছে নন্দীগ্রামে, কৃতিত্ব কার? তরজা

 


নন্দীগ্রাম: জায়গার নামটি শুনলে সবার প্রথমে একটি বিষয়ই মাথায় আসে। আন্দোলন। নন্দীগ্রাম হল আন্দোলনের জায়গা। একাধিকবার এই এলাকা নিয়ে বা এলাকাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক তরজা হয়েছে, চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে নন্দীগ্রাম। এবার আরও একবার তাই হল, কিন্তু কারণ ভিন্ন। জানা গিয়েছে, খুব শীঘ্রই রেল প্রকল্পের কাজ শুরু হতে চলেছে নন্দীগ্রামে। কিন্তু এর কৃতিত্ব কার? মমতা বন্দ্যোপাধ্যায় না বিজেপির কোনও নেতার? এই নিয়ে এখন জোর তরজা। 

প্রায় ১৮.৫ কিলোমিটার রেলপথ তৈরি হবে নন্দীগ্রামে। অনেক আগেই এর জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু আরও কিছু জমি লাগবে। জানা গিয়েছে, এই কারণে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে চায় রেল কর্তৃপক্ষ। রেল মন্ত্রকের অনুমতি মিলতেই এই প্রকল্পের অর্থ পেতে আর কোনও অসুবিধা হবে না বলে মনে করা হচ্ছে। কিন্তু এই গোটা বিষয়ের জন্য কৃতিত্ব কার পাওয়া উচিত তা নিয়ে আলাদা তর্ক লেগে আছে নানা মহলে। বিষয় হল, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প ঘোষণা করেছিলেন। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো কৃতিত্ব তাঁকেই দেওয়া হচ্ছে। যদিও অন্য অংশ বিজেপির দিকে ঝুঁকে। কিন্তু কেন?

সম্প্রতি এই প্রকল্প বাস্তবায়িত করতে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অনুরোধ করেন। স্থানীয় সাংসদ হিসাবে দিব্যেন্দু অধিকারীও জানান, বারবার রেলমন্ত্রীকে চিঠি দিয়ে নন্দীগ্রাম প্রকল্প শুরু করার আবেদন জানিয়েছিলেন তিনি। রেল প্রকল্পের জন্য আবার কেন্দ্রের অনুমোদন মিলেছে। তাই স্বাভাবিকভাবেই এই নিয়েও তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব লেগে গিয়েছে।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন