ইডি-সিবিআই 'অত্যাচার' করছে কুন্তলের ওপর! ‘গুরুতর’ অভিযোগ আইনজীবীর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

ইডি-সিবিআই 'অত্যাচার' করছে কুন্তলের ওপর! ‘গুরুতর’ অভিযোগ আইনজীবীর

 



কলকাতা: দলের নেতাদের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে বাধ্য করা হচ্ছে, এমনই সব অভিযোগ তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে করেছেন নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এই বিষয় নিয়ে তিনি আদালতে চিঠিও দিয়েছেন এদিন। এবার আরও বিস্ফোরক দাবি করলেন তাঁর আইনজীবী। ইডি এবং সিবিআই জেলে গিয়ে তল্লাশি করার সময় তাঁর মক্কেলের ওপর 'অত্যাচার' করছে! এমনই গুরুতর অভিযোগ করেছেন তিনি। আচমকাই গোটা বিষয় নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। 

আরও পড়ুন: মিলল না জামিন, ফের জেল হেফাজতে কুন্তল,তাপস আর নীলাদ্রি

কুন্তলের আইনজীবীর বক্তব্য, গোয়েন্দা সংস্থার আধিকারিকরা একাধিক নাম বলার জন্য তাঁর মক্কেলের ওপর চাপ সৃষ্টি করছেন। জেলে গিয়ে 'অত্যাচার' করা হচ্ছে তাঁর ওপর। শুধু তাই নয়, কুন্তলকে দিয়ে বিভিন্ন নাম বলানোর জন্য কিছু প্রভাবশালী তদন্তকারীদের ওপর ‘চাপ’ দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। যদিও তারা কারা, এই বিষয় নিয়ে কিছুই জানাননি কুন্তলের আইনজীবী। একই সঙ্গে, তদন্তের গতি-প্রকৃতি নিয়েও একাধিক প্রশ্ন তাঁর। দাবি করেছেন, এইভাবে বেশি দিন কুন্তল ঘোষকে জেলে রাখা যাবে না। আইনজীবীর যুক্তি, চাকরির জন্য অনেকের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাহলে কুন্তলরা যদি টাকা তুলে দিয়েই থাকবেন, তবে ওই টাকা কারা পেলেন, তা এখনও জানাতে পারেননি তদন্তকারীরা। 



প্রসঙ্গত আজই নিয়োগ মামলায় কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর বিশেষ আদালত। আগামী ২০ এপ্রিল ফের আদালতে পেশ করা হবে তাঁদের৷ আজ তিনজনেরই জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁদের আইনজীবীরা। কিন্তু, কোনও যুক্তিই ধোপে টেকেনি৷ সওয়াল জবাব শেষে ফের তিনজনেরই জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন