এবার নগ্ন হব..! ক্লাবে ঢুকতে না পেরে হুমকি মত্ত তরুণীর, ভাইরাল ভিডিয়ো - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

এবার নগ্ন হব..! ক্লাবে ঢুকতে না পেরে হুমকি মত্ত তরুণীর, ভাইরাল ভিডিয়ো

কলকাতা:  ক্লাবে ঢুকতে দেওয়া হয়নি তাঁকে৷ এদিকে, সেও নাছোড়৷ কোনও কিছুতেই কাজ না হওয়ায় অবশেষে পোশাক খোলার হুমকি দিলেন এক তরুণী৷ শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হননি৷ অর্ধেক পোশাক খুলেও ফেললেন তিনি৷ সঙ্গে মুখে অশ্রাব্য গালিগালিজ৷ সেই ঘটনার ভিডিয়ো এখন নেটপাড়ায় ভাইরাল৷

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে অগোছালো পোশাকে  নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি করছেন ওই তরুণী৷ মাথার চুল অবিন্যস্ত। এদিকে, তাঁকে যেনতেন প্রকারণে আটকানোর চেষ্টা চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা৷ এদিকে, বাধা পেয়েই নগ্ন হওয়ার হুমকি দেন ওই তরুণী। এর পর শুধুমাত্র অন্তর্বাস পরে অকথ্য ভাষায় গালিগালাজও করেন তিনি। ওই তরুণী মত্ত অবস্থায় এই অভব্য আচরণ করেছেন বলে অভিযোগ৷ তবে তাঁর সেই কীর্তি নেটপাড়ায় ভাইরাল।

ঘটনাটি নাগপুরের। গত ২৪ মার্চ অভিজাত একটি ক্লাবের সামনে ওই তরুণীর সঙ্গে নিরাপত্তারক্ষীদের তুমুল বচসা বাঁধে। অভিযোগ, ওই তরুণী ক্লাবের সদস্য না হয়েও তিনি জোর করে সেখানে প্রবেশের চেষ্টা করেন। আর সেই সময়েই তাঁকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। এক পরেই বচসা চরমে পৌঁছায়। এর পর ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যেই পোশাক খুলে ফেলেন মত্ত তরুণী৷  
 

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, উর্ধ্বাঙ্গে কেবল অন্তর্বাস আর নিম্নাঙ্গে বোতাম খোলা শর্টস পরে টলমল পায়ে চিৎকার করছেন ওই তরুণী। পোশাক খুলে ফেলার হুমকি দিচ্ছেন৷ এরপরেই চিৎকার করে নিরাপত্তারক্ষীদের দিকে তেড়ে যান তিনি। ক্লাবের কর্মীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ তো করেনই, উপরন্তু তাঁদের ফাঁসানোর হুমকি দেন তিনি। এমনকী তাঁকে ক্লাবে ঢুকতে না দিলে নগ্ন হয়ে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনবেন বলেও চিৎকার করতে থাকেন। ঘটনাটি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে পুলিশে খবর দেয় ক্লাব কর্তৃপক্ষ। তবে পুলিশের গাড়ির আওয়াজ পেয়েই এলাকা ছেড়ে পালায় ওই তরুণী৷


 


 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন