কমবে গরম, আসছে স্বস্তির বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা? দেখে নিন আপডেট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

কমবে গরম, আসছে স্বস্তির বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা? দেখে নিন আপডেট



কলকাতা: ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ অপেক্ষা শুধু বৃষ্টির৷ তবে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই৷ জেলায় জেলায় তাপপ্রবাহ চলবে বলে আগেই জানিয়েছে হাওয়া অফিস৷ এরই মধ্যে এল বড় আপডেট৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তে কমবে রোদের তেজ৷ নামবে বৃষ্টি৷ দাক্ষিণ্য পাবে শহর কলকাতাও৷ 

হাওয়া অফিসের পূর্বাভাস আগামীকাল অর্থাৎ ২০ এপ্রিল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুরে৷ ২১ এপ্রিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগণাতেও৷ আগামী ৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে৷ ২২ এপ্রিল দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া দফতর। ওয়েদার বুলেটিন অনুযায়ী, শনিবার বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, এবং ঝাড়গ্রামে। তবে গাঙ্গেও পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই৷ 

বৃষ্টির পূর্বাভাসের কথা না বললেও, আলিপুর হাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহের শেষে রোদের তেজ কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে কলকাতায়। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে  আগামী ২০ এবং ২১ এপ্রিল কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে৷ এরপর থেকে ধীরে ধীরে মহানগরে তাপমাত্রার পারদ নামবে। ২৪ এবং ২৫ তারিখ অর্থাৎ সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়।


তবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। পাশাপাশি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় জারি থাকবে কমলা সতর্কতা। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন