আমি এত বোকা নই! ইডির কোন দাবিতে এমন বক্তব্য নিয়োগ কাণ্ডের শান্তনুর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

আমি এত বোকা নই! ইডির কোন দাবিতে এমন বক্তব্য নিয়োগ কাণ্ডের শান্তনুর

 



কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃতদের মধ্যে অন্যতম হলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়িতে চাকরিপ্রার্থীর তালিকা থাকা নিয়ে বড় দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে সেই দাবি কিছুতেই মানতে চাইছেন না শান্তনু। বরং তিনি অন্য যুক্তি দিচ্ছেন। শান্তনুর স্পষ্ট বক্তব্য, তিনি এত বোকা নন। 


ইডি আদালতে দাবি করেছে, সরকারি চাকরি করেও একাধিক সংস্থার মালিক হয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। আবার তাঁর বাড়ি থেকেই প্রায় ৩০০ জন চাকরিপ্রার্থীর তালিকার হদিশ মিলেছিল। এই বিষয় নিয়েই শান্তনুর বক্তব্য, তিনি এতটাও বোকা নন যে ৩০০ জন চাকরিপ্রার্থীর তালিকা বাড়িতেই রেখে দেবেন এবং তদন্তকারীরা তা খুঁজে বার করে আনবেন। এদিকে শান্তনু তাঁর সম্পত্তি সংক্রান্ত বিষয়েও বেশ কিছু দাবি করেছেন। বহিষ্কৃত তৃণমূল নেতার দাবি, তাঁর অনেক টাকাই ছিল। মোবাইলের ব্যবসা ছিল। এছাড়া তিনি নিজের শিক্ষা সংক্রান্ত বেশ কিছু তথ্যও তুলে ধরেন। তবে ইডি নিজের দাবিতে অনড় রয়েছে। 


আদালতে কেন্দ্রীয় সংস্থা দাবি করেছে, শান্তনু এবং তাঁর পরিবারের সদস্যদের আর্থিক সচ্ছলতার কারণ দুর্নীতির টাকা। সরকারি চাকরি করে বছরে অন্তত ৬ লক্ষ টাকা অ্যায় ছিল শান্তনুর। কিন্তু দেখা গিয়েছে তাঁর ২০ কোটি টাকার সম্পত্তি। কী ভাবে এত কম সময়ে তা সম্ভব, এই প্রশ্নই তুলেছে ইডি। এই প্রেক্ষিতে আবার তাদের বক্তব্য, কেস ডায়েরিতে এমন কিছু প্রভাবশালী নাম আছে, যা এখনই প্রকাশ্যে বলা যাচ্ছে না। সেগুলি জানলেই বাকি সব পরিষ্কার হয়ে যাবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন