৩ হাজারের বেশি পুলিশ মোতায়েন ইদের দিন, শহরে আঁটোসাঁটো নিরাপত্তা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

৩ হাজারের বেশি পুলিশ মোতায়েন ইদের দিন, শহরে আঁটোসাঁটো নিরাপত্তা

 


কলকাতা: সাম্প্রতিক সময়ে ধর্মীয় অনুষ্ঠান পালনের দিন হিংসার ঘটনা দেখেছে রাজ্য। আর দু'দিন পরেই আবার বঙ্গজুড়ে পালিত হবে ইদ–উল–ফিতর। তাই এই উৎসব যাতে নির্বিঘ্নে পালন করা যায় তার প্রচেষ্টা করতে চাইছে পুলিশ প্রশাসন। সেই প্রেক্ষিতে শহরে পুলিশের সংখ্যা বাড়ানো হবে বলে খবর। রামনবমীর দিন হাওড়া ও রিষড়ায় যা ঘটেছিল, তার পুনরাবৃত্তি যাতে কোনও ভাবেই না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে বেশি করে। 

জানা গিয়েছে, ইদ উপলক্ষ্যে শনিবার কলকাতা শহরে নামানো হচ্ছে সাড়ে ৩ হাজার অতিরিক্ত পুলিশ। এছাড়া থাকছে ৩৪৬টি পুলিশ পিকেট, ৫৬টি মোটরসাইকেল প্যাট্রোলিং বাহিনী, ১৮টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। গোটা শহর কার্যত ঘুরে ঘুরে নিরাপত্তা নিশ্চিত করবে তারা। ইদের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য সারাদিন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। ওই দিন শহরের ৬০০-র বেশি জায়গায় নামাজ পাঠ হবে। তাই নিরাপত্তার বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। 

এই দিন শহরের বিশেষ বিশেষ কিছু জায়গায় আলাদাভাবে নজর রাখতে চলেছে পুলিশ। মূলত সংখ্যালঘু মানুষের সংখ্যা শহরের যে যে এলাকায় বেশি সেই এলাকাগুলিতেই আলাদা নজরদারি করা হবে। যেমন, পার্ক সার্কাস, খিদিরপুর, গার্ডেনরিচ, রেড রোড, ধর্মতলা, প্রিন্স আনোয়ার শাহ রোড। পুরুষ পুলিশের মতো অনেক জায়গায় মোতায়েন রাখা হবে মহিলা পুলিশও। সোশ্যাল মিডিয়ায় নজর রাখার জন্য সাইবার বিভাগকেও নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন