কালিয়াগঞ্জের তিন ঘটনার একটিতে পুলিশি রিপোর্ট তলব রাজ্যপালের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

কালিয়াগঞ্জের তিন ঘটনার একটিতে পুলিশি রিপোর্ট তলব রাজ্যপালের

 


কলকাতা: শেষ কয়েক দিন ধরেই রাজ্য উত্তাল কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে। সেখানে নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে এবং তার জেরেই এলাকায় অশান্তির পরিবেশ। আদালত পর্যন্ত মামলা গিয়েছে ঠিকই কিন্তু এলাকায় বিক্ষোভ এবং সংঘর্ষের চিত্র বদলায়নি। প্রথম থেকেই কালিয়াগঞ্জ উত্তপ্ত ছিল আর উত্তেজনা আরও বাড়ে যখন থানায় আগুন লাগিয়ে দেওয়ার পর পুলিশদের বেধড়ক মারধর করা হয়। এবার এই ইস্যুতে পদক্ষেপ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

মূলত তিনটি ঘটনা ঘটেছে কালিয়াগঞ্জে। নাবালিকা ছাত্রীর রহস্যমৃত্যু, থানায় অগ্নিসংযোগ ও পুলিশকে মার এবং রাজবংশী যুবকের মৃত্যু। প্রথম দুটি ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস নজর রেখেছেন কিন্তু শেষ ঘটনায় পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। সূত্রের খবর, পুলিশের এই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত তিনি প্রশাসনের কাজ নিয়ে কোনও মন্তব্য করবেন না। রিপোর্ট দেখেই তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই এই যুবকের মৃত্যুতে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিরোধীদের দাবি, পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। যদিও পুলিশ দাবি করেছে তারা গুলি চালায়নি। 

কিন্তু যুবক মৃত্যুর ঘটনাটি কী? জানা গিয়েছে, কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রামে অভিযান চালিয়েছিল পুলিশ এক ব্যক্তিকে পাকড়াও করতে। কিন্তু তাকে না পেয়ে তার বাবাকে থানায় নিয়ে যেতে উদ্যত হয় তারা। তখন ওই ব্যক্তির জামাই এসে বাধা দেওয়ায় বচসা বাঁধে। বিরোধীদের দাবি, এই সময়েই পুলিশ গুলি চালাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন