বিধ্বংসী আগুন বজবজ লাইনের এক স্টেশনে, ১০ টি দোকান ক্ষতিগ্রস্ত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

বিধ্বংসী আগুন বজবজ লাইনের এক স্টেশনে, ১০ টি দোকান ক্ষতিগ্রস্ত

 



কলকাতা: আবার শহরে আগুন লাগার ঘটনা। এবার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে আগুন লাগল। এই অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বজবজ শাখায় আপ ও ডাউন লাইনে রেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। জানা গিয়েছে, স্টেশনের ১০ টি দোকানে আগুন লেগে যাওয়ার ফলে তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতিমধ্যেই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 

অন্যান্য দিনের মতোই এদিন ট্রেন চলাচল এবং যাত্রীদের জন্য ব্যস্ত ছিল সন্তোষপুর স্টেশন। তবে বিকেলের দিকে স্টেশনের ১০ টি দোকানে আগুন লেগে যায় বলে খবর। ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা দোকানে অগ্নিকাণ্ডের জেরে স্টেশন চত্বর ধোঁয়ায় ভরে যায়। সঙ্গে সঙ্গে আতঙ্কিত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে স্টেশন সংলগ্ন বস্তির বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় দমকলে এবং প্রাথমিকভাবে ৩ টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এই কারণেই বিকেল সাড়ে ৫ টা থেকে শিয়ালদহ-বজবজ শাখায় পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।



ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ। রেল সূত্রে খবর, আগুন লাগার কাড়নের খোঁজ তারা এই মুহূর্তে না করে দ্রুত ট্রেন পরিষেবা শুরু করার কাজ করছেন। এরপর খতিয়ে দেখা হবে যে কী ভাবে স্টেশনে আগুন লাগল।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন