মুম্বই: মাস ছয় আগে তাঁর কোলে আলো করে এসেছে ছোট্ট পরী৷ মেয়ের নাম দেন দেবী৷ জন্মের পর থেকে মেয়ের নানা মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার৷ কিন্তু, দেবীর মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা। অবশেষে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল রাজকন্যে।
সম্ভবত অসাবধানতাবশত বুধবার বিপাশার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেবীর দু’টি ছবি পোস্ট হয়ে যায়। সেই ছবিগুলির একটিতে দেখা গিয়েছে, মেয়েকে বুকে জড়িয়ে ধরে রেখেছেন বঙ্গ তনয়া। আর ক্যামেরার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে ছোট্ট দেবী। তবে কিছু ক্ষণের মধ্যেই ইনস্টা থেকে স্টোরিটি মুছে ফেলেন অভিনেত্রী।এর কিছুক্ষণ পর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে মেয়ের দু’টি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবির সঙ্গে বিপাশা ক্যাপশনে লেখেন, “হ্যালো দুনিয়া, আমি দেবী।” গোলাপি ফ্রক আর মাথার ব্যান্ডে প্রচণ্ড মিষ্টি লাগছিল দেবীকেও৷
ওই ছবি দুটি শেয়ার করার সঙ্গে সঙ্গে লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। কিন্তু কার মতো দেখতে হয়েছে দেবী? তা নিয়েও শুরু হয় আলোচনা৷ কেউ বলছেন করণের মুখ বসানো৷ কারও মতে ছোট্ট সোনা বিপাশার মতোই দেখতে৷ এই ছবিতে ভালোবাসা দিয়েছেন কাজল আগরওয়াল, সাগরিকা ঘাটগে, শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির মতো তারকারা৷
২০১৬ সালের ৩০ এপ্রিল করণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা৷ বিয়ের পাঁচ বছর পর ২০২২-এর অগাস্ট মাসে বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। ১২ নভেম্বর পৃথিবীতে আসে বিপাশা-করনের প্রথম সন্তান দেবী বসু সিং গ্রোভার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন