অভিষেককে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ফের স্থগিতাদেশ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

অভিষেককে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ফের স্থগিতাদেশ

 


কলকাতা: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের অভিযোগ ছিল, তাঁকে জেরা করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে। কুন্তল ঘোষ সেই বিষয়ে চিঠি দিয়েছিলেন আলিপুর আদালতে এবং কলকাতা পুলিশেও। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ইস্যুতে নির্দেশ দিয়েছিলেন যে, কেন্দ্রীয় গোয়েন্দারা চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন। কিন্তু তাতে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার আরও একবার একই সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। কুন্তল ঘোষের চিঠি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি বা সিবিআই। কারণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর আবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 

গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিল মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল। সেই মতো আজ, সোমবার এই মামলার শুনানি হয় এবং আরও চার দিনের জন্য অভিষেকের মামলায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী শুক্রবার মামলাটির পরবর্তী শুনানি। সেই দিন কী নির্দেশ আসে এখন সেটাই দেখার। এই কারণেই নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার আপাতত শুনানি হচ্ছে না কলকাতা হাইকোর্টে। 

তাৎপর্যপূর্ণ বিষয়, কুন্তল ঘোষ যে অভিযোগ করেছেন ঠিক একই রকম অভিযোগ তারও কিছুদিন আগে করেছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহিদ মিনারের এক সভা থেকে তৃণমূল সাংসদের বক্তব্য ছিল, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও তাঁর নাম বলানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। এক্ষেত্রে তিনি সারদা মামলার প্রসঙ্গও টানেন।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন