ভাঙড়ে রহস্য! মাঠে পুড়ছে নথি, ব্যাঙ্কের চেক, খবর পেয়েই ছুটল সিবিআই - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

ভাঙড়ে রহস্য! মাঠে পুড়ছে নথি, ব্যাঙ্কের চেক, খবর পেয়েই ছুটল সিবিআই

 


ভাঙড়: হুলস্থূল ভাঙড়ে৷ মাঠের মাঝে দাউ দাউ করে জ্বলছে আগুন৷ চারপাশ ঢাকা পড়েছে ধোঁয়ায়৷ মঙ্গলবার সকাল থেকে ভাঙড়ের মাঠে সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার অভিযোগ। খবর পেয়েই ছুটে আসে কেন্দ্রীয় তদন্তাকরা সংস্থা সিবিআই৷ তড়িঘড়ি গোয়েন্দারা আগুন থেকে পোড়া নথি উদ্ধারের কাজে হাত লাগান৷ 

মঙ্গলবার সকালে ভাঙড়ের আন্দুল গড়িয়া এলাকায় একটি পাঁচিল ঘেরা মাঠে সরকারি নথি আগুনে দাউ দাউ করে পুড়তে দেখা যায়। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা মাঠের মাঝে সরকারি নথিপত্র ডাঁই করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দেখা যায়, বিশাল এলাকা জুড়ে নথিতে আগুন জ্বলছে। সেগুলি কিসের নথি, কেনই বা তাতে আগুন ধরিয়ে দেওয়া হল, তা এখনও জানা যায়নি।

রাতের অন্ধকারে যেসব নথি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, সেগুলি সরকারি কাগজপত্র বলেই  সিবিআই-এর অনুমান। কিন্তু কেন এইসব নথিগুলি পুড়িয়ে ফেলা হল, তা নিয়ে ধন্দ৷ ওই নথিগুলি কীসের তা জানা গেলেই, পোড়ানোর কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইতিমধ্যেই বেশকিছু আধপোড়া কাগজপত্র উদ্ধার করা হয়েছে। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ 

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পুড়িয়ে ফেলা নথিগুলি বিহারের।  ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে সেখানকার সরকারি অডিটের নথি। কিন্তু কে বা কারা সেগুলো এখানে পোড়াতে নিয়ে এল? শুরু হয়েছে তদন্ত। শুধু তাই নয়, এই নথি গুলির সঙ্গে বাংলার নিয়োগ দুর্নীতির কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।


এ প্রসঙ্গে, ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা বলেন, ‘‘সিবিআই এসে খুব ভাল কাজ করেছে। আমরা চাই তদন্তের মাধ্যমে সত্যটা সামনে আসুক। গোয়েন্দারা এসে বিষয়টি দেখছেন, সেটাই আনন্দের। ওঁরা এসে নিজেরাই আগুন নিভিয়ে নথি সংগ্রহ করে তা খতিয়ে দেখছেন৷ আমাদের দিক থেকে কোনও সহযোগিতা চাইলে আমরা নিশ্চিত ভাবেই সহযোগিতা করব।’’







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন