প্রভাবশালীর নাম বলবেন? ‘ওর কাছেই নতুন নাম শুনুন না!’ কার কথা বললেন তাপস? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

প্রভাবশালীর নাম বলবেন? ‘ওর কাছেই নতুন নাম শুনুন না!’ কার কথা বললেন তাপস?



কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোড়া থেকেই প্রভাবশালী-যোগের দাবি উঠেছে৷ এই চক্রের সঙ্গে বড় বড় মাথারা জড়িত বলে দাবি জানিয়েছেন তদন্তকারী দুই সংস্থা ইডি এবং সিবিআই। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তাপস মণ্ডলকে আদালত চত্বরে প্রশ্ন করা হয়, “প্রভাবশালীর নাম বলবেন?” উত্তরে তাপস বলেন, “ওর কাছেই নতুন নাম শুনুন।” সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানতে চান, ‘‘কার কথা বলছেন?’’ তাপস সংক্ষিপ্ত উত্তর দিয়ে বলেন, “কুন্তল, কুন্তল।”


নিয়োগ দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের মুখে বারবার পরস্পরবিরোধী বয়ান দিয়েছেন দুই অভিযুক্ত কুন্তল এবং তাপস৷  যা নিয়ে ধন্দে পড়েছেন তদন্তকারীরা৷ দিন কয়েক আগে কুন্তলের উদ্দেশে তোপ দেগে তাপস বলেছিলেন, ‘‘কুন্তল তো নাটক করছে। এখনও নাটক করে যাচ্ছে। আপনারা দেখুন।’’ তাপসকে পাল্টা বেঁধেন কুন্তলও৷ টেনে আনেন কামদুনিকাণ্ডের প্রাক্তন ‘মুখ’ মৌসুমী কয়ালের প্রসঙ্গ। তাঁকে সরাসরি তাপসের ‘এজেন্ট’ বলে দাবি করেন হুগলির বহিষ্কৃত যুব চৃণমূল নেতা। তিনি বলেন, ‘‘মৌসুমী কয়াল তো তাপস মণ্ডলের এজেন্ট। কত টাকা তুলেছে জানি না।’’ এই প্রসঙ্গে তাপসকে পাল্টা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ও এমন অনেক কিছুই বলবে।’’

তাপসকে জেরা করেই উঠে এসেছিল হুগলির যুবনেতা কুন্তল ঘোষের নাম। তাপসের বয়ানের ভিত্তিতেই গত ২১ জানুয়ারি গ্রেফতার করা হয় তাঁকে। শুধু তাপস নন, আরও এক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছিল কুন্তলের কথা৷ তিনি ইডির কাছে কুন্তলকে ‘নাটের গুরু’ বলে বর্ণনা করেছিলেন৷ কুন্তলকে কাঠগড়ায় তুলে তাপস বলেছিলেন, ‘‘কুন্তল ম্যাজিশিয়ান। ও সব জানে।’’




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন