ইদে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়িতে মমতা, মাকে জানালেন শুভেচ্ছা, সঙ্গী অভিষেক-বাবুল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

ইদে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়িতে মমতা, মাকে জানালেন শুভেচ্ছা, সঙ্গী অভিষেক-বাবুল



কলকাতা: ইদের সকালে শুভেচ্ছা জানাতে রিজওয়ানুর রহমানের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়ও। রিজওয়ানুরের মা-সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

২০০৭ সালে রিজওয়ানুর রহমানের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি৷ সেই ঝড় অবশ্য বহু দিন আগেই থেমেছে। কিন্তু প্রতিবছর নিয়ম করে ইদের দিন সকালে প্রয়াত রিজওয়ানুরের পার্ক সার্কাসে বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এত দিনেও এর অন্যথা হয়নি। রেড রোডের কর্মসূচি সেরেই মুখ্যমন্ত্রী পৌঁছে যান রিজওয়ানুর বাড়ি। 

এদিন প্রথমে রেড রোডে গিয়ে নামাজ পাঠে উপস্থিত নামাজিদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সেখান বক্তব্য রাখার পর যান লালা মসজিদ৷ সেখান থেকে সোজা রিজওয়ানুরের বাড়ি৷ সেখানে সবার আগে রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন মমতা। এর পর তাঁর বাড়িতে ঢোকেন। বেশ খানিক ক্ষণ সেখানে ছিলেন তিনি৷ কথা বলেন তাঁর মা, দাদা রুকবানুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যেদের সঙ্গে।

প্রসঙ্গত, রিজওয়ানুরের দাদা রুকবানুর বর্তমানে চাপড়ার তৃণমূল বিধায়ক। রিজওয়ানুরের মৃত্যুর পর থেকে নিয়মিত তাঁর পরিবারের খবরাখবর রাখেন খোদ মমতা। গত বছরেও ইদেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সঙ্গী হলেন বাবুলও৷  






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন