ময়নাতদন্তের রিপোর্টে বিষের উল্লেখ, ধর্ষণের চিহ্ন নেই! কালিয়াগঞ্জ ঘটনায় বলল রাজ্য - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

ময়নাতদন্তের রিপোর্টে বিষের উল্লেখ, ধর্ষণের চিহ্ন নেই! কালিয়াগঞ্জ ঘটনায় বলল রাজ্য

 


কলকাতা: কালিয়াগঞ্জে নাবালিকা হত্যা মামলায় কলকাতা হাইকোর্টে বড় দাবি করল রাজ্য সরকার। নির্যাতিতার পরিবার যেখানে দাবি করছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেখানে রাজ্যের দাবি ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের উল্লেখ নেই। এদিকে নাবালিকার দেহ পুলিশ যেভাবে টেনে নিয়ে গিয়েছে সেই ঘটনায় ক্ষোভ বাড়ছে পরিবারের। তাদের এও অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্ট পরিবারকে দেওয়া হয়নি। এই অবস্থায় রাজ্য পুলিশের ওপর কোনও ভরসা নেই তাদের।  

রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে এদিন জানান হয়েছে, একটি ছবিতে দেখা যাচ্ছে চারজন দেহ তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু কিছু দূরে গিয়ে দেহ কেড়ে নেওয়ার চেষ্টা হয়। তবে এই ভাবে দেহ নিয়ে যাওয়ায় চার জনকে সাসপেন্ড করা হয়েছে। এই প্রেক্ষিতেই সরকারি আইনজীবী জানিয়েছেন,  ময়নাতদন্তের রিপোর্টে বিষ পাওয়া গিয়েছে দেহে। কোনও ধর্ষণের চিহ্ন নেই। যদিও পরিবারের দাবি, দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে। তার জন্যই দেহ দাহ করা হয়নি। দেহ কবরে রাখা হয়েছে। সবশেষে হাইকোর্টের নির্দেশ, দ্বিতীয় ময়নাতদন্তের আবেদন বিবেচনা এখনই করা হবে না। কিন্তু আগের ময়নাতদন্ত হাওয়া ভিডিও, ছবি সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে কোর্ট পরে সেসব দেখবে। এই মামলার পরবর্তী শুনানি ২ মে।  

প্রসঙ্গত, কালিয়াগঞ্জে নাবালিকা খুনের ঘটনার প্রতিবাদ দেখিয়ে পুলিশদের পিটিয়েছে আম জনতা। মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেওয়ার পর সেখানকার পুলিশকর্মীরা স্থানীয় এক বাড়িতে আশ্রয় নেন। কিন্তু সেখানে ঢুকে পড়েন প্রতিবাদী উন্মত্ত জনতা। তারপর চলে বেধড়ক মারধর। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে। দ্রুত গ্রেফতারির বার্তা দিয়েছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন