সরকারি নির্দেশ থাকলেও গ্রামে যাচ্ছেন না তরুণ চিকিৎসকরা, সঙ্কটে স্বাস্থ্য ব্যবস্থা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

সরকারি নির্দেশ থাকলেও গ্রামে যাচ্ছেন না তরুণ চিকিৎসকরা, সঙ্কটে স্বাস্থ্য ব্যবস্থা

 



কলকাতা: শিক্ষাক্ষেত্র নিয়ে রাজ্যের সমস্যা কম নয়। সাম্প্রতিক সময়ে দুর্নীতির অভিযোগ ওঠার ফলে অস্বস্তিতে সরকার। এবার স্বাস্থ্য নিয়েও বড়সড় সমস্যায় পড়ার মুখে তারা। পরিস্থিতি এমন যে, গ্রাম বাংলার স্বাস্থ্যটাই সঙ্কটের মুখে পড়তে পারে। কারণ গ্রামে যেতে চাইছেন না তরুণ চিকিৎসকরা। সরকারি নির্দেশ থাকলেও তা তারা অমান্য করছেন। এতেই যাবতীয় সমস্যা বাড়ছে। 


বন্ড পোস্টিংয়ের নিয়ম অনুযায়ী, এমডি-এমএস পাশ করা তরুণ চিকিৎসকদের তিন বছর সরকারি হাসপাতালে কাজ করতে হয়। এর মধ্যে এক বছর যে কোনও মেডিক্যাল কলেজে আর বাকি দু’বছর জেলার গুরুত্বপূর্ণ যেমন মহকুমা, সুপার স্পেশালিটি বা স্টেট জেনারেল কিংবা জেলা হাসপাতালে কাজ করার নিয়ম থাকে তাদের। এই নিয়ে স্বাস্থ্য দফতর গত বছর নয়া নির্দেশিকাও জারি করেছিল। স্পষ্ট জানান হয়েছিল যে, জেলায় জেলায় গিয়ে কাজ করতেই হবে এই তরুণ চিকিৎসকদের। কিন্তু সেই নির্দেশ মেনে কাজ করতে যাচ্ছে না প্রায় ৪৫০ জন চিকিৎসক বলে খবর। তারা প্রথম এক বছরের ডিউটি শেষ করে মেডিক্যাল কলেজগুলিতেই রয়ে যাচ্ছেন। ফলে বড় প্রভাব পড়ছে গ্রাম বাংলার চিকিৎসাক্ষেত্রে। 


তবে শুধু যে চিকিৎসাক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে এমনটা নয়। এই চিকিৎসকরা মেডিক্যাল কলেজগুলি না ছাড়ার কারণে পরবর্তী ব্যাচের প্রায় ৮০০ চিকিৎসক যারা বন্ডের প্রথম বছরের ডিউটি করতে এসেছেন তাদের জায়গা দেওয়া যাচ্ছে না। এতএব উভয়সঙ্কট সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে বেশ কিছু কলেজের অধ্যক্ষের ভূমিকা নিয়েও উঠে গিয়েছে একাধিক প্রশ্ন। দাবি করা হচ্ছে, ডাক্তাররা যেমন যেতে চাইছেন না, তেমনই বহু অধ্যক্ষও হাসপাতালের স্বার্থে তাঁদের ছাড়ছেন না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন