মুকুলের দিল্লিযাত্রা ঘিরে প্রশ্ন, ছেলের অভিযোগের পরেই বিজেপি নেতাকে তলব - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

মুকুলের দিল্লিযাত্রা ঘিরে প্রশ্ন, ছেলের অভিযোগের পরেই বিজেপি নেতাকে তলব

 


কলকাতা: মুকুল রায়কে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গতকাল থেকেই। তাঁর ছেলে শুভ্রাংশু প্রথমে দাবি করেছিলেন, হঠাৎ করেই ‘বেপাত্তা’ তাঁর বাবা। তাই দু’দুটি থানায় তেমনই অভিযোগ দায়ের করেছেন তিনি। পরে অবশ্য জানা যায়, মুকুল রায় দিল্লিতে। কিন্তু কে বা কারা তাঁকে দিল্লি নিয়ে গেল, এই প্রশ্ন উঠেছে। আর মুকুল পুত্রের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিজেপির দক্ষিণ দমদম মণ্ডলের নেতা পীযূষ কানোরিয়াকে তলব করে এয়ারপোর্ট থানার পুলিশ। সেই তলবে তিনি সাড়াও দিয়েছেন বলে জানা গিয়েছে। 

মুকুল যখন বিজেপিতে ছিলেন, তখন তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন পীযূষ। এখন পুলিশের অনুমান, মুকুল রায়ের দিল্লিযাত্রার পিছনে তিনিই আছেন। তাই এই বিষয় সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই থানায় তলব করা হয়েছে বলে খবর। তবে আদৌ তিনিই মুকুল রায়কে দিল্লি নিয়ে যেতে সাহায্য করেছিলেন কিনা, তা স্পষ্ট হয়নি। এদিকে মুকুলের ছেলে শুভ্রাংশু আজ দাবি করেছেন, একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি হচ্ছে। তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদনাম করার জন্য এসব চক্রান্ত চলছে। স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই মন্তব্য করে তিনি আদতে বিজেপির দিকেই নিশানা করেছেন। 

মুকুল রায়ের ঘনিষ্ঠমহল জানাচ্ছে, বিশেষ কারণে তিনি রাজধানীতে এসেছেন। কিন্তু সেই বিশেষ কারণ কী? সেটা কেউই খোলসা করেননি। তবে শুভ্রাংশুর বক্তব্য, এর পিছনে টাকার খেলা আছে। তাঁর অভিযোগ ছিল, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাড়ি থেকে তাঁর বাবাকে নিয়ে বিমানবন্দরের দিকে গিয়েছিলেন। কারও দাবি, তিনি চিকিৎসা করাতে দিল্লি গিয়েছেন। অন্য একটা অংশের মতে আবার তাঁর দিল্লি-যাত্রা নিছকই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন