ভোটের মুখে মাস্টারস্ট্রোক! এবার স্বাস্থ্য প্রকল্পের আওতায় পঞ্চায়েত কর্মীরাও, ঘোষণা মুখ্যমন্ত্রীর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

ভোটের মুখে মাস্টারস্ট্রোক! এবার স্বাস্থ্য প্রকল্পের আওতায় পঞ্চায়েত কর্মীরাও, ঘোষণা মুখ্যমন্ত্রীর



কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে মাস্টারস্ট্রোক৷ এবার সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে পঞ্চায়েতের কর্মীদের। বুধবার নবান্ন থেকে এই ঘোষণা করেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যারয়৷ তিনি বলেন, “পঞ্চায়েতরাজ কর্মচারীদের হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করার জন্য ফেডারেশনের তরফে আমাদের কাছে অনুরোধ এসেছিল। জেলা পরিষদ, মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত মিলিয়ে প্রায় ৩০ হাজার কর্মী আছেন। পেনশন প্রাপক আছেন ২০ হাজার। ফেডারেশনের অনুরোধ মেনে আমরা এই ৫০ হাজার মানুষকে স্বাস্থ্য প্রকল্পের অন্তর্ভুক্ত করে দিলাম।”

পঞ্চায়েত নির্বাচনের আবহে পঞ্চায়েত কর্মীদের জন্য এই সুখবর, রাজ্যের শাসক শিবিরের পক্ষে ইতিবাচক হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যের পঞ্চায়েত কর্মী সংগঠনের তরফে আগেই এই স্বাস্থ্য প্রকল্পের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। সরকারের এই সিদ্ধান্ত স্বভাবতই খুশি তাঁরা৷ পঞ্চায়েত কর্মীদের সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় এনে মানবিক সিদ্ধান্ত নিলেন মুখ‌্যমন্ত্রী।

পাশাপাশি তীব্র গরমে রাজ্যে যে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে, তার হাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে গুচ্ছ পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সকলকে ঘন ঘন জল, ওআরএস কিংবা লেবুর শরবত খাওয়ার পরামর্শ দিয়েছেন৷ সেই সঙ্গে ছাতা ব্যবহার করার পরামর্শও দিয়েছেন৷ রোদ এড়িয়ে চলতে বলেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাস্তায় না বেরোনোর কথাও উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে, রাজ্যে কোভিডের সংক্রমণ নতুন করে বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই বিষয়টি মাথার রেখে মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন