উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রির মতো বাড়তে চলেছে তাপমাত্রা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রির মতো বাড়তে চলেছে তাপমাত্রা

 



কলকাতা: দিন কয়েকের মধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা, এমন আভাস ইতিমধ্যেই দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। সেই প্রক্রিয়া যে আগামী কিছু দিনের মধ্যেই শুরু হবে তা স্পষ্ট হচ্ছে। জানান হয়েছে, আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বরং আরও বাড়তে পারে তাপমাত্রা। যদিও উত্তরবঙ্গে খানিক বর্ষণের দেখা মিলবে বলে পূর্বাভাস। তাতে অবশ্য চিন্তা বাড়ছে পাহাড়বাসীর, কারণ বিগত কয়েক দিন ধরে সেখানকার পরিস্থিতি একদমই ভালো নয়। 

আরও পড়ুন: অল্প দিনেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা! আশঙ্কার কথা শোনাচ্ছে হাওয়া অফিস

সিকিমের তুষারধসের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে সকলের মনে। ইতিমধ্যে সেখানে ৭ পর্যটকের মৃত্যু হয়েছে, আটকে রয়েছেন আরও প্রায় ১০০ জন। এরই মাঝে হাওয়া অফিসের বার্তা, আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। স্বাভাবিকভাবেই বলা যায়, একাধিক জেলার পরিস্থিতি আরও বেশি সঙ্গিন হতে চলেছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা আপাতত মিলবে না, উলটে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর মধ্যে একটাই স্বস্তি, আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোনও জায়গায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়বে বলেই আভাস। 


আবহাওয়া দফতরের অগ্রিম পূর্বাভাস, এপ্রিলের শেষ কিংবা মে মাসের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রির ওপর চলে যাবে বাংলার তাপমাত্রার পারদ। তারও কিছুদিন পর তা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। আসলে এপ্রিল পড়তেই আবহাওয়া রঙ বদলাতে শুরু করেছে। মাঝে কয়েক দিন ঝড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস থাকলেও এবার থেকে তাও থাকছে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন