নয়াদিল্লি: ২২ গজে তিনি পরিচিত ক্যাপ্টেন কুল হিসেবে৷ তাঁর মগজাস্ত্রে ভর করে অসংখ্য ম্যাচ জিতেছে ভারত৷ কিন্তু, অনেকেরই জানা ছিল না ভারতের অন্যতম সফল অধিনায়কেরও রাগ হয়। তিনিও আবেগে সতীর্থের উপরে রাগ প্রকাশ করে ফেলেন৷ সেই অজানা চিত্রই দেখা গেল এবারের আইপিএলে৷
চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে মাঠের মাঝে ধোনিকে দেখা গেল রাগ করতে৷ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো এখন ভাইরাল৷ ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ধোনি তাঁর এক সতীর্থের উপরে রীতিমতো গম্ভীর মুখে চিৎকার করছেন। সেই সময় আরসিবি ব্যাট করছে। ধোনি তাঁর কোনও এক সতীর্থকে কিছু বলছিলেন। কিন্তু, ওই সতীর্থ ধোনির কথা শোনেননি। এর পরেই রেগে যান তিনি। মাঠের মাঝেই চিৎকার করে ওঠেন। ওই সতীর্থর দিকে রাগ রাগ করে একাধিক বার তাকানও ধোনি।
ক্রিকেট মাঠে ধোনির এই রূপ একেবারেই অচেনা৷ তাঁকে সচরাচর রাগতেF দেখা যায় না৷ অনেক দিন আগে ধোনির ভাল বন্ধু সুরেশ রায়না বলেছিলেন, ‘‘ক্যামেরার সামনে ধোনি কোনও প্রতিক্রিয়া দেখান না। খেলার মাঝে যখন বিজ্ঞাপনের বিরতি হয়, তখন যার উপরে ওঁর রাগ হয়, তাকে বলে শুধর যা।”
তবে ধোনিকে চটতে দেখে এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘থালা রাগ দেখাচ্ছেন। এটা ক্যাপ্টেনের ভাল ব্যবহার নয়। জাদেজার নেতৃত্ব দেওয়া উচিত।” অপর এক ক্রিকেট ভক্ত লিখেছেন, ‘‘স্কুলের শিক্ষকদের কথা মনে করিয়ে দিলেন ধোনি।”
প্রতিবারের মতো এবারও মাহির নেতৃত্বে আত্মবিশ্বাসী সিএসকে৷ তবে ধোনিকে নিয়ে জল্পনা চলছেই৷ অনেকেই বলছেন, এটাই নাকি তাঁর শেষ আইপিএল৷ তবে ধোনির চোখ রাঙানি অনেকেই দেখেছেন৷ একবার মোহিত শর্মা বলেছিলেন, তাঁকে বল করার জন্য দৌড়তে দেখে থামিয়ে দিয়েছিলেন ধোনি। পরে তাঁর দিকে এমন চাহনি দিয়েছিলেন ধোনি যে, মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। এবারও মাঠে অন্য এক রূপে দেখা গেল ধোনিকে৷ যা চেনা ছবির সঙ্গে একেবারেই মেলে না৷Angry Mahi #MSDhoni pic.twitter.com/0AeK3kAqJs
— T😎mCruise (@KingofAndhra7) April 25, 2023

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন