গাধার দুধে বাড়ে মহিলাদের রূপ! দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

গাধার দুধে বাড়ে মহিলাদের রূপ! দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

 



নয়াদিল্লি: বর্তমানে রাজনৈতিক কারণে খুব একটা তাঁর নাম শোনা যায় না। কিন্তু সম্প্রতি এমন কিছু কারণে তাঁকে নিয়ে চর্চা হচ্ছে যা আপনাকে অবাক করতেই পারে। কথা হচ্ছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী মানেকা গান্ধীকে নিয়ে। মেয়েদের জৌলুস, রূপের বাহার কী ভাবে বাড়বে তা নিয়ে মন্তব্য করেছেন তিনি। সেই ব্যাখ্যা নিয়েই যত আলোচনা। তাঁর কথায়, গাধার দুধে নাকি মেয়েদের রূপ বৃদ্ধি হয়। সত্যিই কি তাই? বিজ্ঞান কি এমন কিছু বলে?


উত্তরপ্রদেশের সুলতানপুরে একটি জনসভায় হাজির হয়েছিলেন মানেকা গান্ধী। সেই মঞ্চ থেকেই তিনি বলেন, গাধার দুধ থেকে তৈরি সাবান মেয়েদের ত্বককে সুন্দর রাখে। এমনকি মিশরের রানি ক্লিওপেট্রাও নাকি গাধার দুধ দিয়ে স্নান করতেন। মানেকার এই মন্তব্য নিয়ে এখন জোর আলোচনা চলছে। অনেকেই একে অবৈজ্ঞানিক বলে দাবি করেছেন। যদিও কেউ কেউ মানছেন যে এই বক্তব্যের পিছনে কোন বিজ্ঞান নিশ্চয় আছে। আসলে মানেকা বলেছেন কীভাবে পশুদের নানা কাজে লাগিয়ে অর্থ উপাজর্ন করা যায়। তাঁর কথায়, গাধা এখন আর খুব একটা দেখতে পাওয়া যায় না। কিন্তু এই গাধার দুধ কাজে লাগিয়েই লাদাখের মানুষ সাবান বানাচ্ছেন, তাতে মেয়েদের রূপের বাহারও বাড়ছে। 


কিন্তু বিজ্ঞান কী বলছে? গবেষকরা বলেন, গাধার দুধে প্রচুর পরিমাণে খনিজ এবং ভিটামিন রয়েছে। এর অধিকাংশই ত্বকের জন্য খুবই ভালো। ত্বক ভালো রাখতে গাধার দুধ কাজে লাগাতেই পারে যে কেউ। কিন্তু তাতে রূপের গুন কত বাড়ে সে নিয়ে আলাদা করে কোনও গবেষণা হয়নি। আসলে গাধার দুধ ত্বককে শুষ্ক হতে দেয় না। তবে গাধা ছাড়াও গরু বা মোষের দুধেও এই ধরনের কিছু গুন আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন