‘ভাল স্বামী হতে পারিনি’, আফসোস রণবীরের, বিবাহবার্ষিকীতে কী উপহার পেলেন আলিয়া? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

‘ভাল স্বামী হতে পারিনি’, আফসোস রণবীরের, বিবাহবার্ষিকীতে কী উপহার পেলেন আলিয়া?



মুম্বই: দেখতে দেখতে এক বছর পার৷ ২০২২ সালে ঠিক এই দিনেই গোধূলি লগ্নে সাত পাক বাঁধা পড়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আজ তাঁর বিবাহবর্ষিকী৷ এই এক বছরের মধ্যেই তাঁদের জীবনে এসেছে নতুন অতিথি। বিয়ের ছ’মাসের মাথায় কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। কিন্তু রণবীরের আক্ষেপ, তিনি ভাল স্বামী হতে পারলেন না।


বিয়ের পর বেশ কেয়কটি ছবি মু্ক্তি পেয়েছে রণবীরের। সেই সব ছবির প্রচারে যখনই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তখনই তাঁর কাছে দাম্পত্যের খুঁটিনাটি কথা শোনার আবদার এসেছে৷ বহু বিচিত্র প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে ঋষি-পুত্রকে। একবার একটি সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয়েছিল, ‘‘আপনি কি ভাল স্বামী হতে পেরেছেন?" ভনিতা না করেই রণবীর সেই প্রশ্নের জবাব দিয়েছিলেন৷ বলেছিলেন, ‘‘আসলে জীবনে সব কিছুতেই যে তুমি এক নম্বর হতে পারবে, তেমনটা নয়। আমি মনে করি না, আমি ভাল ছেলে কিংবা ভাল স্বামী হতে পেরেছি। তবে এই সচেতনতাটা থাকা জরুরি। তাহলেই বুঝবেন যে, সঠিক পথে আছেন।’’


বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হন রণবীর৷ তাঁর পরনে ছিল কোয়ার্ড সেট, মাথায় টুপি। তবে নজর এড়ায়নি তাঁর হাতে ধরা ব্যাগ। অনেকেরই অনুমান, লন্ডন থেকে আলিয়ার জন্য ব্যাগভর্তি উপহার নিয়েই দেশে ফিরেছেন স্বামী রণবীর। তবে বিবাহবর্ষিকীতে স্ত্রীকে কী কী উপহার দিলেন রণবীর, তা অবশ্য জানা যায়নি৷ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন