আর ফ্রি নয়! জিও সিনেমা দেখতে গেলে এবার গুনতে হবে টাকা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

আর ফ্রি নয়! জিও সিনেমা দেখতে গেলে এবার গুনতে হবে টাকা



কলকাতা:  বিনামূল্যের দিন শেষ৷ এবার থেকে চার্জেবল হতে চলেছে জিও সিনেমা-অ্যাপস৷ এতদিন বিনামূল্যেই এই অ্যাপসে পছন্দের অনুষ্ঠান দেখতে পারতেন গ্রাহকরা৷ তবে এবার থেকে আর ফ্রিতে দেখা যাবে না অনুষ্ঠান৷ রিলায়েন্সের মালিকানাধীন জিওসিনেমা অ্যাপে অনুষ্ঠান দেখতে গেলে গুনতে হবে টাকা৷ এই অ্যাপে চার্জ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বর্তমানে জিওসিনেমা অ্যাপে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আইপিএল-এর অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং করছে। বিনামূল্যে এই পরিষেবা দেওয়ায় বিপুল পরিমাণ দর্শক টানতে সক্ষম হয়েছে তারা৷ যা ইতিমধ্যেই রেকর্ড গড়েছে। ইতিমধ্যে জিওসিনেমা ১০০টিরও বেশি ফিল্ম এবং টিভি সিরিজ-সহ নেটফ্লিক্স এবং ওয়াল্ট ডিজনির মতো বড় প্রতিষ্ঠানগুলিকে টক্কর দিতে কন্টেন্ট বৃদ্ধির চিন্তাভাবনা করছে। 

রিলায়্যান্স কর্তার এই সিদ্ধান্ত তার গ্রাহকদের জন্য মোটেই সুখকর হবে না। ব্লুমবার্গকে দেওয়া একটি সাক্ষাৎকারে, রিলায়েন্স মিডিয়ার সভাপতি জ্যোতি দেশপান্ডে বলেন, জিওসিনেমার সম্প্রসারণের জন্য  চার্জ বসানোটা গুরুত্বপূর্ণ। তবে এই পরিষেবার জন্য কত টাকা নেওয়া হবে, তা এখনও নির্ধারিত নয়। তিনি বলেন, ২৮ মে আইপিএল শেষ হওয়ার আগেই আরও কিছু অনুষ্ঠান সংযোজন করা হবে। তার আগে পর্যন্ত বিনামূল্যে ম্যাচ দেখতে পারবেন গ্রাহকরা৷ 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন