৮৮ বছরের ভক্তের সঙ্গে দেখা করলেন ধোনি, তুললেন ছবিও, ফের মন জিতলেন মাহি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

৮৮ বছরের ভক্তের সঙ্গে দেখা করলেন ধোনি, তুললেন ছবিও, ফের মন জিতলেন মাহি



নয়াদিল্লি: তিনি ক্যাপ্টেন কুল৷ অগণিত ক্রিকেটপ্রেমীর মনের বাদশা৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবেক দিন আগেই অবসর নিয়েছেন। এখন শুধুই আইপিএল খেলেন। কিন্তু তাতে মহেন্দ্র সিংহ ধোনির জনপ্রিয়তা একফোঁটাও কমেনি। শুধু চেন্নাই নয়, তাঁকে নিয়ে মাতামাতি সর্বোত্র৷ তিনি দেশের যে প্রান্তেই খেলতে যান, সেখানেই তাঁকে নিয়ে মাতামাতি। চেন্নাইয়ে মিলল সেই উন্মাদনার ঝলক। অশীতিপর সমর্থকের ইচ্ছেপূরণ করলেন মাহি৷ তাঁর সঙ্গে দেখা করলেন তিনি৷ তুললেন ছবিও৷ জিতলেন মন৷ 

সম্প্রতি চেন্নাইয়ে ওই প্রবীন সমর্থকের সঙ্গে দেখা করেন তিনি। সম্ভবত চেন্নাই সুপার কিংসের প্রবীণতম সমর্থক ওই বৃদ্ধা। ৮৮ বছরের ওই সমর্থকের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওই প্রবীন সমর্থক সম্পর্কে জনপ্রিয় অভিনেত্রী খুশবু সুন্দরের শাশুড়ি। খুশবু নিজেই টুইটারে ধোনির সঙ্গে শাশুড়ি মায়ের ছবি পোস্ট করেন৷ 

সেই সঙ্গে তিনি লেখেন, “হিরোদের কখনও তৈরি করা যায় না। তাঁরা ওই ভাবেই জন্মায়। ধোনি সেটা আরও এখবার প্রমাণ করল। ধোনির ভালবাসা এবং আতিথেয়তায় আমরা বাকরুদ্ধ। আমার ৮৮ বছরের শাশুড়ির সঙ্গে উনি দেখা করলেন, যিনি ধোনিকে বীরের মর্যাদা দেন এবং ওকে ছাড়া আর কোনও ক্রিকেটারকে চেনেনই না। মাহি, আগামী দিনে আপনার সুস্বাস্থ্য বজায় থাকুক এবং আপনার জীবন খুশিতে ভরে উঠুক।” আগামী সোমবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ ধোনির চেন্নাইয়ের। গত ম্যাচে ব্যাট হাতে চেনা মেজাজে ধরা দিয়েছিলেন ধোনি৷ রাজস্থানের বিরুদ্ধে ১৭ বলে ৩২ রানের দুরন্ত ইনিংসও খেলেন। কিন্তু চেন্নাইকে জেতাতে পারেননি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন