বামেদের পুলিশ হলে মৃত্যুমিছিল হত! কালিয়াগঞ্জের ঘটনায় গ্রেফতারি চান কুণাল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

বামেদের পুলিশ হলে মৃত্যুমিছিল হত! কালিয়াগঞ্জের ঘটনায় গ্রেফতারি চান কুণাল

 


কলকাতা: কালিয়াগঞ্জে পুলিশকে মারধরের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে কার্যত বোমা ফাটালেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। ঘটনার তীব্র নিন্দা তো বটেই, তিনি এই প্রসঙ্গে বামেদেরও টেনে এনেছেন। একই সঙ্গে কুণালের দাবি, ধর্ষণের মিথ্যা কথা রটানো হয়েছে কালিয়াগঞ্জের ঘটনায়। কিন্তু টুইট করে ঠিক কী লিখেছেন কুণাল যা নিয়ে এত হইচই? 

কালিয়াগঞ্জে উন্মত্ত জনতার হাতে মার খেতে হয়েছে পুলিশকর্মীদের। মঙ্গলবার থানা এবং ওই চত্বরের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। তারপরেই পুলিশকে মারের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে টুইট করেছেন কুণাল ঘোষ। তৃণমূল নেতার কথায়, ''কালিয়াগঞ্জে এই গুন্ডামির পরেও পুলিশ সংযত ছিল, গুলি চালায়নি। বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুর মিছিল হত, যেমন হয়েছিল বার বার।'' তিনি আরও বলেন, ''হামলাকারীদের গ্রেফতার চাই। যারা প্ররোচনা দিয়েছে, তাদেরও ধরা দরকার। ধর্ষণের মিথ্যা কথা রটানো, উত্তেজনা ছড়িয়ে এই হামলা কঠোর শাস্তিযোগ্য।'' উল্লেখ্য, কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকায় গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। শুক্রবার সকালে বাড়ির কাছেই পুকুর পাড়ে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ধর্ষণ করার পর তাকে খুন করা হয়েছে। 

এই ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর সেখানকার পুলিশকর্মীরা স্থানীয় এক বাড়িতে আশ্রয় নেন। কিন্তু সেখানে ঢুকে পড়েন প্রতিবাদী উন্মত্ত জনতা। ব্যস, তারপর চলে বেধড়ক মারধর। জনতার হাত থেকে বাঁচতে খাটের তলায় ঢুকেছিলেন বেশ কয়েকজন পুলিশকর্মী। তারাও রক্ষা পাননি। এমনকি হাত জোড় করে অনুরোধ করার পরেও কোনও ফল মেলেনি তাদের। বিক্ষোভকারী জনতা তাদের ব্যাপক মারধর করে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন