হাসপাতালে মধুমিতা, চলছে স্যালাইন! কী হল অভিনেত্রীর? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

হাসপাতালে মধুমিতা, চলছে স্যালাইন! কী হল অভিনেত্রীর?



কলকাতা: সপ্তাহের শুরুতেই টলি পাড়ায় উদ্বেগের খবর৷  হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী৷ সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন মধুমিতা। সেই ছবিতে দেখা গিয়েছে, তিনি হাসপাতালে শয্যাশায়ী। মুখে নেই কোনও মেকআপ। চোখে হাই পাওয়ারের চশমা। হাতে ড্রিপ চলছে। বালিশের পাশে রাখা আছে একটি বই। হাসিমুখে একটি ছবিটি পোস্ট করে মধুমিতা লিখেছেন, ‘‘মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভাল ভাবে সেরে উঠেছি। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।’’

কী হয়েছিল মধুমিতার? জানা গিয়ছে, মধুমিতার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে। অভিনেত্রীর কথায়, ‘‘কয়েকদিন ধরে পেতে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। এই নিয়েই শুটিং চলছিল। ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে।’’ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন অভিনেত্রী। রবিবার তাঁর অ্যাপেন্ডিক্স অপারেট করা হয়েছে। মধুমিতা প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল তাঁর৷ তবে অপারেশন হয়ে গিয়েছে। ঈশ্বরের আশীর্বাদে তিনি ভালো আছেন৷


আপাতত ‘চিনি ২’ ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন মধুমিতা। ২০২০ সালে মুক্তি পেয়েছিল মুধুমিতা অভিনীত চিনি। এবারও মৈনাক ভৌমিকের পরিচালনায় আসছে চিনি ২। তবে এটা কোনও সিক্যুয়েল বা প্রিক্যুয়েল নয়। বরং এই ছবিতে দেখা যাবে বন্ধুত্বের এক মিষ্টি গল্প। ছবির গল্প নিয়ে মৈনাক জানিয়েছেন, ‘এই ছবিতে অপরাজিতা আঢ্যের অসুখী দাম্পত্য জীবনের গল্প দেখানো হবে৷ অশান্তির জেরেই তিনি সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন৷ সেখানে একটি মেয়ে মেসভাড়া করে থাকেন। সেই মেয়ের চরিত্রে অভিনয় করছেন মধুমিতা। তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠবে। তারপর কোন দিকে মোড় নেবে গল্পের কাহিনী, তা পর্দায় জানা যাবে৷ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন