নির্দেশ ছিল হাইকোর্টের, হনুমান জয়ন্তীতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

নির্দেশ ছিল হাইকোর্টের, হনুমান জয়ন্তীতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে

 



কলকাতা: রামনবমীর মতো হনুমান জয়ন্তীর দিনেও হিংসার ঘটনা ঘটতে পারে রাজ্যে তার আশঙ্কা করা হয়েছে। তাই সতর্কতা অবলম্বন করে বড় নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানান হয়েছিল, আধা সামরিক বাহিনী রেখে রাজ্যজুড়ে হনুমান জয়ন্তী পালন করতে হবে। সেই নির্দেশ মেনেই অশান্ত হওয়া এলাকাগুলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। 


কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে হনুমান জয়ন্তী নিয়ে নবান্নে বৈঠকে বসেছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, হাওড়া এবং বারাকপুর পুলিশ কমিশনারেটে ৩ কোম্পানি আধাসেনা মোতায়ন করা হবে।  তবে শুধু যে কেন্দ্রীয় বাহিনী থাকছে এমনটা নয়, বড় সংখ্যায় রাজ্য পুলিশও মোতায়েন থাকবে বৃহস্পতিবার। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, এই দিন কোনও নেতা, মন্ত্রী বা কেউ জনসমক্ষে কোনও উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না। পাশাপাশি আদালতের নির্দেশ, যারা হনুমান জয়ন্তীর মিছিল পালন করবে তাদের মুচলেকা দিয়ে বলতে হবে কোনও অশান্তি হলে সেই সংগঠন বা মিছিল আয়োজকরা দায়ী থাকবেন।


এদিকে হনুমান জয়ন্তী নিয়ে বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একাধিক নির্দেশিকা জারি করেছে লালবাজারও। স্পষ্ট বলা হয়েছে, যে কোনও মিটিং-মিছিলের জন্য উদ্যোক্তাদের আগাম অনুমতি নিতে হবে পুলিশের থেকে। এছাড়া পুলিশের অনলাইন পোর্টালে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। শুধু তাই নয়, ওই ফর্মে উল্লিখিত যাবতীয় শর্ত রক্ষা করার প্রতিশ্রুতি দিতে হবে উদ্যোক্তাদের। তবেই অনুমতি মিলবে। পাশাপাশি কোন রাস্তা দিয়ে মিছিল যাবে, মিছিলে কত জন থাকবেন, আয়োজক সংস্থার নাম, সব তথ্য বিশদে জানাতে হবে পুলিশকে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন