দুপুরের মধ্যেই মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে চাই! 'নজিরবিহীন' নির্দেশ বিচারপতির - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

দুপুরের মধ্যেই মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে চাই! 'নজিরবিহীন' নির্দেশ বিচারপতির

 



কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্য এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। মূলত জেলবন্দি আসামীদের নিম্ন আদালতে শুনানি হয়। তাঁদের হাইকোর্টে হাজির করানো হয় না। কিন্তু মানিকের ক্ষেত্রে সেই প্রথা ভাঙলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দু’ঘণ্টার মধ্যে তাঁকে কলকাতা হাইকোর্টে হাজির করাতে বললেন বিচারপতি। এই নির্দেশকেই অনেকে 'নজিরবিহীন' বলে উল্লেখ করছেন। প্রাথমিকের একটি মামলার শুনানিতেই এমন নির্দেশ এসেছে। 


নিয়োগ মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য জেলে যাওয়ার পর থেকে তাঁর নানা আবেদন শোনা হয়েছে নিম্ন আদালতেই। কিন্তু বুধবার তাঁকে সরাসরি কলকাতা হাইকোর্টে হাজির করানোর নির্দেশ এল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফে। তবে তড়িঘড়ি এমন বড় নির্দেশ কেন তিনি দিলেন তা এখনই বোঝা যাচ্ছে না। যদিও বিজেপি পন্থী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতেই ডেকে পাঠিয়েছেন মানিক ভট্টাচার্যকে। অনুমান করা হচ্ছে, অ্যাপ্টিটিউড টেস্ট, নম্বর, নিয়োগ পদ্ধতি সংক্রান্ত বিষয়ে নতুন কিছু জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। 


এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল। দুপুর ১ টা নাগাদ সেই শুনানি শুরু হয়। তারপরই মানিক ভট্টাচার্যকে তলব করেন তিনি। জানা গিয়েছে, দুপুর ৩ টের মধ্যে তাঁকে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন