মুম্বই: আজ খুশির ইদ৷ প্রতি বছর এই দিনে ভক্তদের সামনে আসেন বলিউড বাদশা৷ মন্নতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়িয়ে ভক্তদের অভিবাদন জানান৷ এবারও অন্যথা হল না৷ দুই বাহু প্রসারিত করে নিজের চেনা ছন্দে ধরা দিলেন শাহরুখ খান। ছোট রাজপুত্তুর আব্রামকে নিয়ে মন্নতের ছাদে এলেন ‘পাঠান’৷
বাড়িতে সাদা অথবা কালো পোশাক পরতেই পছন্দ করেন বাদশা। এদিন তাঁর পরনে ছিল সাদা রঙের টি-শার্ট৷ সঙ্গে ডেনিম, চোখে রোদ চশমা আর গলায় কালো বিডসের মালা। পাঠান-এর প্রচারের সময়েও এই বিডসের মালা দেখা গিয়েছিল শাহরুখের গলায়।
ইদের দিনে বলিউড বাদশাকে দেখতে ফি বছর ভিড় জমে মন্নতের সামনে। কাতারে কাতারে মানুষ উপস্থিত হন শাহরুখের এক ঝলক পাওয়ার জন্যে। তিনি অবশ্য ভক্তদের নিরাশ করেন না৷ এদিনও করলেন না৷ সঙ্গে নিয়ে এলেন আব্রামকেও৷ মন্নতের ছাদে সুপারস্টারকে দেখেই ভক্তদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস৷ ‘শাহরুখ… শাহরুখ…’ বলে চিৎকার শুরু করেন তাঁরা।
কখনও জোর হাতে ভক্তদের ধন্যবাদ জানালেন কিং খান, কখনও ভক্তদের দিকে ছুড়ে দিলেন চুমু। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে সব সময়েই পবিত্র এবং আনন্দের দিন ইদ। তবে ধর্ম-বর্ণ নির্বিশেষেই ইদের দিন মন্নতের বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। তাঁদের নিরাশ করেন না বাদশাও৷
শাহরুখও এদিন মন্নতের বাইরে জড়ো হওয়া জনসমুদ্রের উদ্দেশ্যে হাত নাড়লেন, কখনও প্রণাম করলেন, কখনও আবার ঠুকলেন সেলাম। বাড়তি পাওনা আব্রাম৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে শাহরুখ-আব্রামের সেই ছবি৷Latest From Mannat✨ Megastar #ShahRukhKhan Came to wave his well wishers.
— 𝐁𝐀𝐁𝐀 𝐘𝐀𝐆𝐀 (@yyaga18) April 22, 2023
Looking Cool 🌙❤️🔥🔥#EidMubarakpic.twitter.com/3EAaWyAI9Y

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন