ক্লাসরুমে হাতে বন্দুক নিয়ে যুবক, সঙ্গে অ্যাসিড! মুখ্যমন্ত্রী বড় চক্রান্ত দেখছেন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

ক্লাসরুমে হাতে বন্দুক নিয়ে যুবক, সঙ্গে অ্যাসিড! মুখ্যমন্ত্রী বড় চক্রান্ত দেখছেন

 


কলকাতা: মালদহের স্কুলের একটি ঘটনায় আচমকা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এদিন দুপুরে মালদহের মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে বন্দুক হাতে এক যুবক ঢুকে পড়ে। তাঁর সঙ্গে বন্দুক ছাড়াও ছিল দু’টি অ্যাসিদের বোতল, ছুরি! ক্লাসরুমে ঢুকে পড়ে প্রথমে শিক্ষিকাকে হুমকি দেয় ওই যুবক। তার পর বন্দুক উঁচিয়ে পড়ুয়াদেরও খতম করে দেওয়ার হুমকি দেয় সে। পরে অবশ্য তাকে গ্রেফতার করা হয় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, পড়ুয়াদের পণবন্দি করার মতলব থাকতে পারে তার। এই বন্দুকবাজের হানার পিছনে গভীর চক্রান্ত ছিল বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। 

যে বন্দুকবাজ যুবককে গ্রেফতার করা হয়েছে তাকে নাকি আগেও গ্রেফতার করেছিল পুলিশ। ফেসবুকে বেশ কয়েক বার বিভিন্ন বিষয়ে হুমকি দিতে দেখা গিয়েছে তাকে। অনেকের ধারনা সে মানসিকভাবে অসুস্থ। এদিন পড়ুয়াদের সামনে বন্দুক হাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, তাকে সবাই বলেছে স্ত্রীর চরিত্র খারাপ, আবার স্ত্রীকে বলেছে তার চরিত্র খারাপ। স্কুলের মধ্যে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই পড়ুয়াদের অভিভাবকদের আতঙ্কে ফেলে দিয়েছে। আর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে শোরগোল বেড়েছে। তাঁর স্পষ্ট দাবি, বাচ্চাদের পণবন্দি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পুলিশ, শিক্ষক এবং সাংবাদিকরা মিলে দারুণ কাজ করেছে। এছাড়া তিনি স্কুল কমিটিকে দু’জন দারোয়ানের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন। 

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম দেব বল্লভ। বাড়ি পুরাতন মালদহের নেমুয়ায়। কিন্তু কী দাবিতে সে আজ এই ঘটনা ঘটাল? প্রত্যক্ষদর্শীদের কথায়, বল্লভ জানান তাঁর স্ত্রী ২০২১ সাল থেকে নিখোঁজ। কিন্তু কেউ স্ত্রীর খোঁজ দেয়নি, কেউ তাকে সাহায্য করেনি। সে এও বলে, দুজনের নামে দুজনকে বাজে কথা বলা হয়েছে, এমনকি তৃণমূলের এক নেতাও নাকি এমন কাজ করেছেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন