জেলের ভিতর হুমকি দিচ্ছেন পার্থ, ইডি-র কাছে নালিশ জানালেন শান্তনু - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

জেলের ভিতর হুমকি দিচ্ছেন পার্থ, ইডি-র কাছে নালিশ জানালেন শান্তনু






কলকাতা: জেলের ভিতরে নাকি হুমকি দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র কাছে এমনই অভিযোগ করলেনে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তনুর এই অভিযোগ কেস ডায়েরিতে উল্লেখ করা হবে বলেও ইডি সূত্রে খবর৷ 








নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা কলকাতার প্রেসিডেন্সি জেল৷ এই জেলেই বন্দি রয়েছেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অন্যান্য অভিযুক্তরাও। প্রেসিডেন্সিতে ঠাঁই হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও। রবিবার তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করতে প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। সেই সময় শান্তনু তাঁদের জানান, তিনি প্রেসিডেন্সি জেলে আসার পরদিনই তাঁর সঙ্গে দেখা হয় পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁকে দেখেই পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন করেছিলেন, কেন বার বার তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় জড়ানো হচ্ছে? জবাবে শান্তনু নাকি বলেছিলেন, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। সে কারণেই তাঁর নাম উঠে আসছে। একথা শুনেই তিনি ক্ষেপে যান এবং শান্তনুকে হুমকি দিতে থাকেন৷ 










 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন