কোনও যুক্তিই টিকল না, তৃণমূল বিধায়কের ফের চারদিনের সিবিআই হেফাজত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

কোনও যুক্তিই টিকল না, তৃণমূল বিধায়কের ফের চারদিনের সিবিআই হেফাজত

 


কলকাতা: নিয়োগ কাণ্ডে তাঁর সদ্য নাম জড়িয়েছে। বাড়িতে সিবিআই যাওয়ার পর নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন। পরে অবশ্য নিজের গ্রেফতারি আটকাতে পারেননি। সেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ফের চারদিনের সিবিআই হেফাজত হল। হেফাজত শেষে শুক্রবার ফের বড়ঞার তৃণমূল বিধায়কে আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। বিচারক শুনানি শেষে এমনই রায় দিয়েছেন। 

আদালতে সিবিআই দাবি করেছে, চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন জীবনকৃষ্ণ সাহা। সেই টাকা অন্য অনেক জায়গায় পাঠানোও হয়েছে। তাই এই মুহূর্তে তদন্তের খাতিরে তাঁর জামিন হওয়া চলে না। বরং তাঁকে হেফাজতে রেখে আরও জেরা করতে চায় সিবিআই। অন্যদিকে, বিধায়কের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তাঁর বাড়ি থেকে যে নথি উদ্ধার হয়েছে তা ভিত্তিহীন। দুই পক্ষের কথা শুনে অবশেষে আদালত কেন্দ্রীয় এজেন্সির পক্ষেই রায় দিয়েছে। 

এদিন আবার তৃণমূল বিধায়কের পুকুরে ফোন ছুঁড়ে ফেলে দেওয়ার বিষয়টি আদালতে ওঠে। বিচারক জানতে চান কেন তিনি এমন করেছেন। তার জবাবে জীবনকৃষ্ণের আইনজীবী বলেন, তাঁকে বারবার মেয়ে ফোন করছিল তখন। তাই রাগের মাথায় ওই কাজ করেছেন তিনি। যদিও পুকুরেই কেন ফোন ফেললেন বিধায়ক তার উত্তর দিতে পারেননি আইনজীবী। এতএব ফের চারদিনের সিবিআই হেফাজত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ এপ্রিল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন