রাজু পরিচিত এক ব্যবসায়ী দ্বারস্থ হাইকোর্টের, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

রাজু পরিচিত এক ব্যবসায়ী দ্বারস্থ হাইকোর্টের, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

 


কলকাতা: কয়লা মাফিয়া রাজু ঝা-র খুনের ঘটনায় অন্য মোড়। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁর পরিচিত এক ব্যবসায়ী নরেন্দ্র খারকা। তাঁর মূল অভিযোগ, রাজুকে পেশাদার খুনিরা খুন করেছে বলে আপাতত জানা গেলেও এই মুহূর্তে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা তাঁর সংস্থার কর্মী। রাজুর পুরনো ব্যবসার সহযোগী হওয়ার কারণে পুলিশ তাঁর কর্মীদের গ্রেফতার করেছে বলে দাবি। এক্ষেত্রে নরেন্দ্রর বক্তব্য, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অতীতে এমন ঘটনা ঘটনোর কোনও রেকর্ড নেই। এই কারণে পুলিশের কাজে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন ওই ব্যবসায়ী। আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে।

গত ১ এপ্রিল দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা হয়ে খুন হন রাজেশ ঝা ওরফে রাজু। সেই ঘটনার ১৯ দিনের মাথায় প্রথম গ্রেফতারি হয়েছে। পানাগড় থেকে গ্রেফতার করা হয়েছে অভিজিৎ মণ্ডল নামে এক যুবককে। জানা গিয়েছে, কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত নারায়ণ ওরফে নরেন্দ্র খাড়কার গাড়িচালক এই অভিজিৎ মণ্ডল৷ জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন অভিজিৎ। একাধিক সূত্র ধরে অবশেষে তাকে পাকড়াও করতে পারে পুলিশ। এই ঘটনায় আরও ২ জনকে পরে পাকড়াও করা হয়। যদিও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ঘটনার দিন শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি ল্যাংচার দোকানের সামনে এক গাড়িতে বসেছিলেন রাজু। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তাঁর গাড়ির ঠিক পিছনে একটি নীল গাড়ি এসে দাঁড়িয়েছিল। ওই গাড়িটি থেকে ৩ জন নেমে এসে আচমকাই রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন