নয়াদিল্লি: ঘুড়ি ওড়াতে তো অনেকেই ভালোবাসেন। ঘুড়ির প্যাঁচে বাজিমাত করা অনেকের কাছেই বা হাতের খেল৷ শুধু ভারত নয়, এমন অনেক দেশ আছে, যেখানে ঘুড়ি ওড়ানোর চল রয়েছে। কোনও কোনও দেশে আবার বিশাল আকারের ঘুড়ি উড়িয়ে উৎসব পালন করার রেওয়াজও রয়েছে। এমনই এক ঘুড়ি ওড়ানোর মেহফিলে কেরামতি দেখিয়ে ভাইরাল হলেন এক যুবক।
ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ঘুড়ি ওড়াতে ওড়াতে সুতো ধরে নিজেও আকাশে উড়ে যান এক যুবক৷ দু’হাতে ঘুড়ির সুতো ধরে একেবারে ঝুলে পড়েন তিনি। মাটি থেকে বেশ কয়েক মিটার উপরে হাওয়ার টান উঠেও যান৷ আকাশে অন্য ঘুড়িগুলির সঙ্গে তাঁর উচ্চতা তখন প্রায় সমান৷ কিছুক্ষণ এভাবে আকাশে ভেসে থাকার পর সুতো ধরেই ফের নীচে নেমে আসেন তিনি।
যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আজবিকেল। তবে ভিডিয়োটি পোস্ট হওয়াক কয়েক সেকেন্ডের মধ্যে তা দেখে ফেলেছেন বহু মানুষ৷ নানা মন্তব্যে উপচে পড়েছে কমেন্টবক্স।
জানা গিয়েছে, এই ঘটনাটি চিনের৷ একটি সমুদ্রসৈকতে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছিলেন ওই চিনা যুবক। কলকাতা বা আমাদের দেশে যেমন ঘুড়ি দেখা যায়, তার সঙ্গে কিন্তু চিনা ঘুড়ির বেশ ফারাক৷ এ ঘুড়ি বিশাল আকৃতির লম্বাটে ঘুড়ি৷ আকাশে এমন একাধিক ঘুড়ি উড়ছিল। সেই ঘুড়ির সুতো ধরেই ১০০ ফুট উঁচুতে উঠে যান ওই যুবক৷ না কোনও আকস্মিক ঘটনা নয়৷ ওই ভিডিয়োর সঙ্গেই জানিয়ে দেওয়া হয়, এটি কোনও দুর্ঘটনা নয়। ইচ্ছা করেই কেরামতি দেখানোর জন্যই ঘুড়ির সুতো ধরেছিলেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন