দিনের কোন সময়ে সূর্যের আলো গায়ে মাখলে ভিটামিন ডি-র ঘাটতি মেটে? উত্তরটা বেশ চমকে দেওয়ার মত.. - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

দিনের কোন সময়ে সূর্যের আলো গায়ে মাখলে ভিটামিন ডি-র ঘাটতি মেটে? উত্তরটা বেশ চমকে দেওয়ার মত..



নয়াদিল্লি:  রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা থেকে কোষ উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখা- প্রয়োজনীয় ভিটামিনের তালিকা বেশ লম্বা। তার মধ্যে যদি বাছাই করতে হয়, তাহলে অবশ্যই প্রথম সারিতে পড়বে ভিটামিন ডি। এই ভিটামিন আমাদের শরীরের জন্য অত্যন্ত আবশ্যক৷ ভিটামিন ডি মানবদেহের অত্যন্ত প্রয়োজনীয় একটি মাইক্রোনিউট্রিয়েন্টস৷ তবে সমীক্ষা বলছে, অধিকাংশ ভারতীয় নাগরিকের দেহে  ভিটামিন ডি-র ঘাটতি রয়েছে। আর এই ভিটামিনের অভাব হলে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। ভিটামিন ডি-র অভাবে হাড় ক্ষয়ে যায়, ইমিউনিটি কমে। ভিটামিন ডি-এর অভাবে ভোগেন অধিকাংশ মহিলা। তাই প্রথম থেকেই সচেতন থাকতে হবে।

ভিটামিন ডি  বিভিন্ন খাবার থেকে মেলে। তবে বিশেষজ্ঞরা বলে থাকেন,  এর সবথেকে বড় উৎস হল সূর্য। সূর্যালোকে থাকার মধ্যেই প্রাকৃতিক ভাবে ভিটামিন ডি তৈরির সবচেয়ে ভাল উপায়।  কোটি কোটি আলোকবর্ষ দূর থেকে আসা সূর্যালোক থেকেই আমাদের ত্বক ভিটামিন ডি তৈরি করে নেয়।

এখন প্রশ্ন জাগতে পারে, ভারতের মতো দেশ, যেখানে প্রথর সূর্য রশ্মি মেলে, সেই দেশের মানুষের মধ্যে ভিটামিন ডি-এর ঘাটতি হয় কী ভাবে? এর অন্যতম কারণ হল আমরা এখন বেশিরভাগ সময়ই বাড়ির মধ্যে কাটাই। ফলে সূর্যের আলো শীরর ছুঁতে পারে না। তাই এই ভিটামিন ডি-র ঘাটতিও পূরণ হয় না৷ 

শরীরে ভিটামিন ডি-র ঘাটতি দেখা দিলে অনেক জটিলতা দেখা দিতে পারে। গুরুতর কিছু অসুখও শরীরে বাসা বাঁধতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, সচেতন থাকার চেষ্টা করুন। সূর্যের আলোকের মাধ্যমেই ভিটামিন ডি-র ঘাটতি মিটিয়ে নিন।

ভিটামিন-ডি কী ভাবে তৈরি হয়?

আসলে আমাদের ত্বকের ভিতরে রয়েছে কোলেস্টেরল। এই কোলেস্টেরলের উপর সূর্যরশ্মি এসে পড়লে তৈরি হয় ভিটামিন ডি। এই ভিটামিন ডি সরাসরি শরীর গ্রহণ করে। এতে হাড়ের স্বাস্থ্যোন্নতি ঘটে৷ শরীরে ভিটামিন ডি-র অভাব থাকলে হাড়ের ভিতরে ক্যালসিয়াম ঢুকতে পারে না। ফলে হাড় দ্রুত খইতে থাকে৷ তাই চেষ্টা করুন কষ্ট হলেও, একবার সূর্যের আলোয় এসে দাঁড়াতে। তবেই এই সকল সমস্যা থেকে মুক্তি মিলবে।

দিনের কোন সময়ে সূর্যের আলোয় দাঁড়াতে হবে ?

বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ডি পেতে গেলে দুপুর বেলা সূর্যের আলোয় এসে দাঁড়াতে হবে। এর ফলে খুব কম সময়ের মধ্যেই আপনি ভিটামিন ডি-এর ভাণ্ডার পেয়ে যাবেন। তবে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়ানোর কোনও প্রয়োজনই নেই। খানিকক্ষণ রোদে কাটালেই শরীর থেকে ভিটামিন ডি-এর ঘাটতি দূর হবে। 

কতক্ষণ দাঁড়াতে হবে?
দুপুরের দিকে ১০ মিনিট মতো সূর্যের আলোয় দাঁড়ালেই উপকার পাবেন। সর্বাধিক দাঁড়াতে পারেন ৩০ মিনিট। এর বেশি সময় সূর্যের আলোয় কাটানোর প্রয়োজন নেই। তাতে জটিলতা তৈরি হতে পারে। বিশেষত, আমাদের দেশে, যেখানে সূর্যের আলোর তেজ অনেকটাই প্রখর৷

গ্রীষ্মের দুপুরে নয়

গ্রীষ্মের প্রখর রোদ ছাড়া সারা বছরই দুপুরে রোদে দাঁড়াতে পারেন আপনি। তবে গ্রীষ্মের তপ্ত দুপুরে যেন রোদে দাঁড়াতে যাবেন না। এতে হিতে বীপরিত হতে পারে৷ চেষ্টা করুন গ্রীষ্মকালে সকালের দিকে কিংবা  বিকেলের দিকে আলতো রোদে বের হতে। 

দেহের এই অংশগুলি ঢেকে রাখবেন না?

সূর্যের আলো থেকে ভিটামিন ডি পেতে গেলে শরীরের কিছুটা অংশ খোলা রাখতে হবে। সেক্ষেত্রে হাত, পা খোলা রাখবেন। শরীরে এই দুটি অংশ খোলা রাখতে পারলেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে। তবে অবশ্যই মুখ এবং শরীরের অন্যান্য সংবেদনশীল অংশ ঢেকে রাখুন৷ 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন