হাওড়া সংঘর্ষ মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের, পুলিশের ভূমিকায় প্রশ্ন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

হাওড়া সংঘর্ষ মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের, পুলিশের ভূমিকায় প্রশ্ন

 


কলকাতা: গত বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর থানা এলাকা। ওইদিন রাজ্যজুড়ে পথে নেমেছিল বিজেপি। তাদের মিছিলকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় সেখানে। মুহূর্তে সংঘর্ষ শুরু হয় এবং ভাঙচুর, ইটবৃষ্টি, গাড়িতে আগুন লাগানোর মত ঘটনাও ঘটে। এই ঘটনায় ইতিমধ্যে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট একাধিক প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন: বিশ্বমঞ্চে ফের নজির গড়লেন মোদী


সোমবার আদালতে ঘটনা নিয়ে মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদার বলেন, হাওড়া এবং ডালখোলা পুলিশ স্টেশনের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল। এই ঘটনায় রাজ্যপাল হস্তক্ষেপ করেছেন, করেছে কেন্দ্রীয় সরকারও। ৩০ মার্চের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রবিবার পুলিশ হাওড়া ও হুগলির ওই অঞ্চলের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। এখনও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক নয়। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এই প্রেক্ষিতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে সেখানকার বর্তমানে পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এছাড়া জিজ্ঞেস করেন যে, পুলিশ কেন আগে থেকে অনুমান করতে পারেনি এমন ঘটনার?

আরও পড়ুন: দিনে শিক্ষক, রাতে কুলি! তিনি সেই গ্ল্যাডিয়েটর... যিনি মানবতাকেই সামনে রাখেন!

প্রশ্নের জবাবে এজি জানিয়েছেন, শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মিছিল শুরুর ৩০ মিনিটের মধ্যেই মিছিলকারীরা হিংসাত্মক হয়ে ওঠে। এখন শান্তিপূর্ণ অবস্থা রয়েছে। অভিযোগ দায়ের হয়েছে। হাওড়ার ঘটনার ক্ষেত্রে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই জবাবে খুশি না হয়ে মামলাকারীর আইনজীবী এনআইএ তদন্তের দাবি করেছেন। একই সঙ্গে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও করা হয়েছে। তবে আপাতত সেখানে ১৪৪ ধারা জারি থাকায় এমন কোনও নির্দেশ দেয়নি আদালত। তবে স্পষ্ট জানান হয়েছে, রাজ্যকে আগামী ৫ এপ্রিলের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে হাওড়া, হুগলি ও ডালখোলার। এছাড়া সিসিটিভি ও ভিডিও ফুটেজও আদালতে জমা করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ৬ এপ্রিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন