সকলে দেশের নাগরিক ভুলে যাচ্ছেন? রামনবমীর হিংসা মামলায় প্রশ্ন হাইকোর্টের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

সকলে দেশের নাগরিক ভুলে যাচ্ছেন? রামনবমীর হিংসা মামলায় প্রশ্ন হাইকোর্টের

 


কলকাতা: রামনবমীকে কেন্দ্রকে রাজ্যে একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছিল। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় কয়েক জায়গায়। তার মধ্যে একটি জায়গা ছিল ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর। সেখানকার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। বুধবার সেই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে এদিন মামলার শুনানিতে দু'পক্ষের আইনজীবীদের মধ্যেও তীব্র বচসা হয়।

হিংসার ঘটনার প্রসঙ্গে এদিন বিচারপতি মন্তব্য করেন, যিনি যে পক্ষেই থাকুন না কেন, সকলেই যে এই দেশের নাগরিক সেটা কি ভুলে যাচ্ছেন? যদি নিরাপত্তা দিতে হয় সবাইকে দিতে হবে। পুলিশকে সব পক্ষের প্রতি একই মনোভাব নিতে হবে।  এদিকে এই গোলমালের ঘটনায় কলকাতা হাইকোর্ট পুলিশের তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেছে। এখানেই কয়েকদিন আগে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে থানায় বিক্ষোভের অভিযোগ এনেছিল পুলিশ।

এদিন আদালত বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে পুলিশকে। জানান হয়েছে, আপাতত পুলিশ এলাকায় শান্তি বজায় রাখতে পদক্ষেপ করবে। কোনও মামলাতে পুলিশ কারোর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না। তবে সব পক্ষকে তদন্তে সহযোগিতা করতে হবে, এমনও জানিয়েছেন কোর্ট। আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানিতে পুলিশকে তদন্তে অগ্রগতির বিস্তারিত রিপোর্ট দিতে হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন