পলাতক মেহুল চোকসিকে এখনই দেশে ফেরানো যাবে না! ধাক্কা ভারতের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

পলাতক মেহুল চোকসিকে এখনই দেশে ফেরানো যাবে না! ধাক্কা ভারতের

 


নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা জালিয়াতিতে অভিযুক্ত মেহুল চোকসিকে নিয়ে বড় ধাক্কা খেল ভারত। পলাতক এই ব্যবসায়ীকে দেশের ফিরিয়ে আনার বহু প্রচেষ্টাই অনেক দিন ধরে করা হচ্ছে। কিন্তু ফলে মিলছে না। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আপাতত আরও বড় ধাক্কা খেয়েছে ভারত। এখনই তাঁকে দেশের ফেরানো যাবে না বলে জানিয়েছে আদালত। 

আরও পড়ুন: পানওয়ালা থেকে অঙ্কের স্যার! নিয়োগ দুর্নীতিে এবার সেই গোপালের বাড়িতে CBI হানা

২০১৮ সালের জানুয়ারিতে পিএনবি প্রতারণার অভিযোগ সামনে আসে। অভিযুক্ত হন হিরে ব্যবসায়ী চোকসি এবং তাঁর ভাগ্নে নীরব মোদি। ২০১৮ সালে দেশ ছেড়ে পালান তাঁরা। অ্যান্টিগার নাগরিকত্ব নেন চোকসি। সেখান থেকেই ধরা পড়েন অভিযুক্ত। এতদিন ধরে সেখানের আদালতে তাঁকে নিয়ে মামলা চলছিল। শনিবার জানা গেল, আ্যান্টিগা ও বারবুডা হাইকোর্ট রায় দিয়েছে নির্দেশ ছাড়া মেহুল চোকসিকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। পুলিশি রিপোর্টের ওপর ভিত্তি করে এমনই রায় দিয়েছে আদালত। 


১৩ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ ওঠার পর থেকে ভারত ছাড়েন মেহুল। দীর্ঘ একটা সময় পর্যন্ত এটাই জানা যাচ্ছিল না যে তিনি কোথায় আছেন। পরে জানা যায়, অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে সেই দ্বীপেই আস্তানা গেড়েছেন মেহুল চোকসি। তারপর থেকেই ভারত তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। প্রথমে ডমিনিকায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর ভারতের হাতে প্রর্ত্যপনের প্রাথমিক সম্ভাবনা তৈরি হলেও পরে জানা যায়, পিএনবি প্রতারণা মামলায় পলাতক মেহুল চোকসিকে ভারতের হাতে তুলে দেবে না ডমিনিকা সরকার। পরিবর্তে ফের তাকে পাঠানো হবে অ্যান্টিগা-বারবুডায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন