১০ বছরের পুরনো আধার কার্ড? আপডেট না করালেই হবে নিষ্ক্রিয় - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

১০ বছরের পুরনো আধার কার্ড? আপডেট না করালেই হবে নিষ্ক্রিয়






কলকাতা: আপনার আধার কার্ড কি ১০ বছরের পুরনো? তাহলে চটজলদি আপডেট করে নিন৷ নাহলেই বিপদ৷ আধার আপডেট না করালে নিষ্ক্রিয় পারে আপনার কার্ড৷ ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেটের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচার কর্মসূচির প্রয়োজন রয়েছে। এই মর্মে আধার কর্তৃপক্ষ (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া)-র তরফে রাজ্যের একাধিক জেলা প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে।  প্রাথমিক পর্যায়ে ন’টি জেলাকে এ বিষয়ে উদ্যোগ নিতে বলা হয়েছে। এক মাস ধরে জেলাগুলির প্রতিটি প্রান্তে প্রচার চালানো হবে৷ সচেতন করা হবে সাধারণ মানুষকে৷ তেমনই নির্দেশ দেওয়া হয়েছে। 



পশ্চিমবঙ্গে প্রায় ৯ কোটি ৭৫ লক্ষ মানুষের আধার কার্ড রয়েছে। তাঁরা সকলেই এই নিয়মের আওতায় পড়বেন। আমাদের রাজ্যে আধার আপডেটের হার অনেকটাই কম। এক প্রশাসনিক কর্তা বলেন, কলকাতা লাগোয়া একটি জেলায় মোট ৯৭.৮ লক্ষ মানুষের আধার কার্ড রয়েছে। তার মধ্যে আধার আপডেট করিয়েছেন মাত্র ছ’হাজার মানুষ। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট জেলায় আধার আপডেট সংক্রান্ত প্রচার কাজ শুরু করা হয়েছে। আপাতত,  দুই ২৪ পরগনা, দুই দিনাজপুর, মালদহ, হাওড়া, মুর্শিদাবাদ, নদীয়া এবং কোচবিহার—এই ৯ জেলায় আধার আপডেট সংক্রান্ত প্রচারের উপর অধিক জোর দিতে বলা হয়েছে৷ 




প্রসঙ্গত, বেঙ্গালুরু, গুয়াহাটি, হায়দরাবাদ, রাঁচি এবং মুম্বইয়ে আধার কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়গুলিকে আপডেট সংক্রান্ত কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দেয় কেন্দ্র। পশ্চিমবঙ্গের আধার সংক্রান্ত বিষয়টি রয়েছে রাঁচির তত্বাবধানে৷ সেই সূত্রেই রাজ্যের বিভিন্ন জেলাকে এই কর্মসূচির আওতাভুক্ত করা হয়েছে৷ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন