নিয়োগ এবং অবসরের বয়সসীমা বাড়ল, চিকিৎসক সঙ্কট কাটাতে উদ্যোগ রাজ্যের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

নিয়োগ এবং অবসরের বয়সসীমা বাড়ল, চিকিৎসক সঙ্কট কাটাতে উদ্যোগ রাজ্যের

 


কলকাতা: রাজ্যের চিকিৎসক সঙ্কট কাটাতে বড় উদ্যোগ। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগের বয়সসীমা বাড়ানো হয়েছে। কাজে যোগদানের বয়সের পাশাপাশি তাঁদের অবসরের বয়সও বাড়ানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে। 

জানা গিয়েছে, এনএইচএম-এর অধীন চুক্তিভিত্তিক চিকিৎসকদের আগে নিয়োগের বয়সসীমা ছিল ৬২ বছর, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৬৭ বছর। আর চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসারদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৭০ বছর করার কথাও জানানো হয়েছে। ১ লা এপ্রিল থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। বর্তমানে  জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্যে প্রায় সাড়ে ৪ হাজার চিকিৎসক রয়েছেন বলে তথ্য মিলেছে। বর্তমানে অনুমান করা হচ্ছে, চিকিৎসকদের কার্যকালের মেয়াদ বৃদ্ধিতে চিকিৎসক পাওয়ার যে সমস্যা তা মিটবে। 

আসলে দীর্ঘ দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষত প্রত্যন্ত গ্রামীণ এলাকায় চিকিৎসকের অভাবের অভিযোগ ওঠে। অনেক জায়গাতেই নির্দিষ্ট সময়ে চিকিৎসক না থাকার কারণে একাধিক রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে। সেই নিয়ে নবান্ন বহুবার অভিযোগ জমাও পড়েছে। তাই এমন সিদ্ধান্ত স্বাভাবিকভাবে গ্রামীণ এলাকায় সমস্যা মেটাবে বলে ধারনা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন