কুন্তলের চিঠি মামলার শুনানি আপাতত হচ্ছে না হাইকোর্টে, কিন্তু কেন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

কুন্তলের চিঠি মামলার শুনানি আপাতত হচ্ছে না হাইকোর্টে, কিন্তু কেন

 


কলকাতা: নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার আপাতত শুনানি হচ্ছে না। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরই ফের শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারীরা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে উল্লেখ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ আছে শীর্ষ আদালতের।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের অভিযোগ ছিল, তাঁকে জেরা করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে। কুন্তল ঘোষ সেই বিষয়ে চিঠি দিয়েছিলেন আলিপুর আদালতে এবং কলকাতা পুলিশেও। এরপরই ইডি হাইকোর্টের দ্বারস্থ হয়। কুন্তলের অভিযোগ ঠিক কী, তা জানতে চায় কেন্দ্রীয় সংস্থা। সেই মামলাতেই বিচারপতির পর্যবেক্ষণ ছিল, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা যাবে। কিন্তু এই নির্দেশের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এদিকে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মতো রাজ্যের তরফ থেকে জেলের অরিজিনাল রেজিস্ট্রার কপি, সমস্ত সিসিটিভি ফুটেজ সহ তিনটি হার্ড ডিস্ক জমা দেওয়া হয়েছে। আগামী ২৪ এপ্রিল এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই শুনানির পরই কলকাতা হাইকোর্টে শুনানি হবে। সম্প্রতি শীর্ষ আদালতের নির্দেশের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য সিবিআইয়ের তরফে যে নোটিস পাঠানো হয়েছিল। সে নিয়ে বিতর্ক হয়। পরে অবশ্য সিবিআই সেই নির্দেশ  স্থগিত রেখেছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন