দুর্নীতিতে নাম জড়ানোর চেষ্টা! শুভেন্দুর বিরুদ্ধে মানহানির নোটিস তৃণমূল সাংসদের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

দুর্নীতিতে নাম জড়ানোর চেষ্টা! শুভেন্দুর বিরুদ্ধে মানহানির নোটিস তৃণমূল সাংসদের

 


কলকাতা: তাঁর নাম নিয়োগ দুর্নীতিতে জড়ানোর চেষ্টা হচ্ছে। এই অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। শুধু শুভেন্দু নন, একই মামলা করা হয়েছে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির বিরুদ্ধেও। তাঁদের দুজনকেই মানহানির নোটিস ইতিমধ্যেই পাঠিয়েছেন অপরূপা বলে জানা গিয়েছে। এছাড়া এই দুজনের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় একটি অভিযোগও তিনি দায়ের করেছেন। 

একটি ভুয়ো চিঠি সমাজমাধ্যমে ছড়িয়ে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন বিজেপির দুই নেতা। এমনই অভিযোগ এনেছেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই, অথচ এমন দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে আসল সত্যিটা সামনে ঠিকই আসবে, তাই এই মামলা। দুজনের সঙ্গে আদালতে দেখা হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অপরূপার আইনজীবী জানান, তাঁর মক্কেল দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে। এই দাবি মিথ্যে এবং ভুয়ো। এই ঘটনা নিয়ে অবশ্য এখন জেলায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। 

স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছে, যে দলের অধিকাংশ নেতা-নেত্রীদের সঙ্গে দুর্নীতির যোগ আছে বলে দেখা যাচ্ছে সেই দলের একজন সাংসদ এমন কাজ করতে পারেন এটাই স্বাভাবিক। আরও অভিযোগ করা হয়েছে, অপরূপা পোদ্দার নাকি কাউকেই সম্মান দিয়ে কথা বলেন না, তুই-তোকারি করেন। তাই তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্যি হলে অবাক হওয়ার কিছু নেই। যার আচরণ এমন, তিনি সবকিছুই করতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন