বঙ্গে ফের ২৫০ পার দৈনিক কোভিড সংক্রমণের, সচেতনতা বাড়ানোর পরামর্শ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

বঙ্গে ফের ২৫০ পার দৈনিক কোভিড সংক্রমণের, সচেতনতা বাড়ানোর পরামর্শ

 


কলকাতা: দেশের করোনা গ্রাফ আবার ঊর্ধ্বমুখী হয়েছে বিগত কয়েক সপ্তাহ ধরেই। একাধিক রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও কোভিড সংক্রমণ বেড়েছে। তবে গত ২৪ ঘণ্টার যে পরিসংখ্যান তাতে আবার উদ্বেগ আগের মতো বাড়ল বলেই মনে হচ্ছে। কারণ দৈনিক সংক্রমণ ২৫০ পার করেছে বঙ্গে। মৃত্যু হয়েছে এক জনের। স্বাভাবিকভাবেই সচেতনতা বাড়ানোর কথা বলছেন চিকিৎসকরা। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫৩। পজিটিভিটি রেট ১৪.০৪ শতাংশ। এছাড়া অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ হাজার ৯০২ জন। এর মধ্যে ৮২ জন ভর্তি আছেন হাসপাতালে। বাকিরা রয়েছেন হোম আইসোলেশনে। স্বাভাবিকভাবেই এত বেশি মানুষের কোভিড পজিটিভ হওয়ার তথ্য বেশ উদ্বেগজনক বলেই মনে করছে গবেষক মহল। তাই তাদের পরামর্শ, ভিড় এড়িয়ে চলতে হবে। মাস্ক, স্যানিটাইজার আগের মতো ব্যবহার করতে হবে। বয়স্ক এবং শিশুদের বিশেষ খেয়াল রাখতে হবে বলেও জানান হয়েছে। 

বর্তমান অবস্থায় কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই জারি হয়েছে কোভিড বিধি। মাস্ক-স্যানিটাইজারের ব্যবহার ফিরেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, এবার থেকে আদালতে আইনজীবী থেকে আদালত কর্মী এবং বিচারপ্রার্থী সকলকেই মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোনও মামলার শুনানির সময় এজলাসের মধ্যে অবাঞ্ছিত ভিড় করা যাবে না। এছাড়াও আদালতে ঢোকার সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করাতে হবে। নির্দিষ্ট সময়ের পর বার অ্যাসোসিয়েশনের ঘরগুলোও ফাঁকা করে দিতে হবে বলে জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন