মুম্বই: গত ২০ এপ্রিল প্রয়াত হন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। তিনি ছিলেন ‘যশরাজ ফিল্মস্’-এর অন্যতম কর্ণধার। তাঁকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে এসেছিলেন বলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অমিতাভ ও জয়া বচ্চন থেকে করিনা কাপুর খান, অজয় দেবগন, কাজল একে একে উপস্থিত হয়েছিলেন সকলে। দুই ছেলে আদিত্য চোপড়া, উদয় চোপড়া এবং পুত্রবধূ রানি মুখোপাধ্যায়-সহ চোপড়া পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে গোটা বলিউড। পরের দিন চোপড়া পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর।
এদিন আলিয়ার পরনে ছিল সাদা সালোয়ার আর রণবীর পরেছিলেন সাদা টি-শার্ট আর নীল জিনস। বাড়িতে ঢোকার সময় সিঁড়িতেই নিজের জুতো খুলে ঘরের মধ্যে ঢুকে যান আলিয়া। তাঁর ঠিক পিছনেই ছিলেন স্বামী রণবীর। তিনি তৎক্ষণাৎ হাত দিয়ে সিঁড়ির মাঝখান থেকে আলিয়ার জুতো তুলে নেন। তারপর তা নির্দিষ্ট জায়গায় রেখে দেন। এই দৃশ্য লেন্সবন্দী করে নেন আলোকচিত্রীরা। সঙ্গে সঙ্গে রেকর্ড করা হয় ভিডিয়োও।
তবে এই প্রথম নয়, এর আগেও স্ত্রী বা প্রেমিকার জুতো হাতে তুলতে দেখা গিয়েছে বলিউড তারকাদের৷ ‘নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বান্ধবী সাবা আজাদের হিল জুতো নিজের হাতে নিয়ে ঘুরতে দেখা গিয়েছিল অভিনেতা হৃতিক রোশনকে। সেই ছবি দেখর পর ‘কৃশ’-এর অনুরাগীরা বলেছিলেন, প্রেমিক হলে যেন হৃতিকের মতোই হন। বিয়ের পর দীপিকা পাদুকোনোর জুতো হাতেও দেখা গিয়েছিল স্বামী রণবীর সিংকে৷
এ দিকে পামেলার মৃত্যুতে শোকস্তব্ধ বি-টাউন৷ বৃহস্পতিবার সকালে দুঃসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই শুটিং ছেড়ে আদিত্যর বাড়িতে পৌঁছন অমিতাভ৷ পুরনো স্মৃতিতেও ফেরেন তিনি৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন