পাগলা হাতির মতো দাপিয়ে বেড়াচ্ছেন!' রাজ্যপালকে বেনজির আক্রমণ ব্রাত্যর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

পাগলা হাতির মতো দাপিয়ে বেড়াচ্ছেন!' রাজ্যপালকে বেনজির আক্রমণ ব্রাত্যর

 


কলকাতা: এ রাজ্যের দায়িত্ব গ্রহণের পর অনেকেই বলেছিলেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর পূর্বসূরী জগদীপ ধনকড়ের মতো নয়৷ তবে অনেকে আবার বলেছিলেন নবান্নকে যখন তখন প্যাঁচে ফেলতে পারেন এই প্রাক্তন আমলা৷ এরই মধ্যে শুরু হল সংঘাতের পর্ব৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মত্ত হাতি বা পাগলা হাতির সঙ্গে তুলনা করলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ 


তাঁকে নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে চায় রাজ্য। সাংবাদিক বৈঠক করে শুক্রবার এমনটাই স্পষ্ট করেন ব্রাত্য৷ তিনি সাফ বলেন, হয় এই বিলে রাজ্যপাল সই করুন, না হলে তা ফেরত পাঠান। এর পর তা বিধানসভায় আনা হবে। এখানেই থেমে থাকেননি তিনি৷ রাজ্যপালকে বেনজির আক্রমণও করেন শিক্ষামন্ত্রী৷ 

এদিন সাংবাদিক বৈঠকে ব্রাত্য বলেন, "মত্ত হস্তি বা শ্বেতহস্তির মতো দাপিয়ে বেড়াচ্ছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে না বলে উপাচার্য নিয়োগ করছেন। যেখানে সেখানে চলে যাচ্ছেন, অনুদান দিচ্ছেন।" তাঁর আরও সংযোজন, ‘‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম নিজে ঠিক করে ফেলছেন। গণমাধ্যমেও তা জানাচ্ছেন না। এসব না করে এতদিন ধরে যে বিশ্ববিদ্যালয়ের বিল আটকে রয়েছে, সেগুলো সই করুন। রাজ্যের, রাজ্যবাসীর এবং উচ্চশিক্ষার সঙ্গে জড়িতদের আকাঙ্খাকে মর্যাদা দিন। আপনি মত্ত হস্তির মতো সমস্ত বিদ্যালয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। এটা আমাদের সমীচীন ঠেকছে না।" 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন