রীতিমতো পুড়ছে দেশ, বাংলার 'জ্বলন্ত' জেলাগুলিতে কত তাপমাত্রা, জানুন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

রীতিমতো পুড়ছে দেশ, বাংলার 'জ্বলন্ত' জেলাগুলিতে কত তাপমাত্রা, জানুন

 


নয়াদিল্লি ও কলকাতা: গরম কী হারে পড়েছে তা আলাদা করে আর বলার দরকার হয় না। বিগত কিছুদিন ধরেই একাধিক রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাপমাত্রা তো ৪০ ডিগ্রি পেরিয়েছেই, 'লূ' চলছে চারিদিকে। আগামী কয়েকদিনে গরমের তীব্রতা বেশকিছু জায়গায় আরও বাড়তে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গার তাপমাত্রার পরিস্থিতি কেমন? তথ্য বলছে, রীতিমতো পুড়ছে দেশ। 

শেষ কয়েক দিনের তাপামাত্রার ওঠানামা পরিলক্ষণ করে দেখা গিয়েছে, এই মুহূর্তে অধিকাংশ জায়গায় উষ্ণতার পারদ ৪০ ডিগ্রির ওপরেই আছে। তথ্য অনুসারে, সোমবার ভারতের উষ্ণতম অঞ্চল ছিল তেলেঙ্গানায়, ৪৪.৬ ডিগ্রি। এছাড়া উত্তরপ্রদেশের সুলতানপুরে তাপমাত্রা ছিল ৪৩.৪ ডিগ্রি, বিহারের সুপলে তাপমাত্রা ছিল ৪২.৪ ডিগ্রি। অন্যদিকে, উত্তরপশ্চিম ভারত ও পূর্ব ভারতে গড় তাপমাত্রা ছিল ৪০-৪২ ডিগ্রি। ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তাপমাত্রা ৪২ ডিগ্রির ছাড়িয়েছে একাধিকবার। অন্যান্য উষ্ণতম শহরগুলির মধ্যে তালিকায় স্থান পেয়েছে ওড়িশার বারিপাড়া (৪৪.২ ডিগ্রি), মধ্যপ্রদেশের ঝাঁসি (৪৩.৬ ডিগ্রি), ঝাড়খন্ডের ডালটনগঞ্জ (৪৩.৪ ডিগ্রি) সহ একাধিক। 

তাহলে বাংলার অবস্থা কেমন? পরিসংখ্যান বলছে, মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি। তবে সবথেকে উষ্ণতম বিষ্ণুপুর, সেখানে তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি। পাশাপাশি শ্রীনিকেতনে ৪৩.২, আসানসোলে ৪৩, বহরমপুরে ৪২.৬, মালদহ ৪২.৩, মেদিনীপুরে ৪১.৫ ডিগ্রি তাপমাত্রা। কয়েকদিন আগে কলকাতা এবং সল্টলেকের তাপমাত্রা রাজস্থানের দুটি শহরের থেকেও বেশি ছিল। যা দেখে হকচকিয়ে উঠেছিল প্রায় সকলেই।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন