তিন ঘণ্টা লোডশেডিং কেন? নন্দীগ্রামের ফল প্রসঙ্গে আবার আক্রমণাত্মক মমতা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

তিন ঘণ্টা লোডশেডিং কেন? নন্দীগ্রামের ফল প্রসঙ্গে আবার আক্রমণাত্মক মমতা

 



দিঘা: পূর্ব মেদিনীপুর সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিঘায় জনসভা করেন তিনি। আর এই সভা থেকেই ২০২১ সালের বিধানসভার নন্দীগ্রাম ভোটের প্রসঙ্গ তুললেন তিনি। মমতা স্পষ্ট দাবি করেন, এই কেন্দ্রে ভোট লুট হয়েছিল। সেই প্রেক্ষিতেই তাঁর বক্তব্য, ভোটের গণনার দিন তিনঘণ্টা কেন লোডশেডিং হয়েছিল, তার হিসেব চাইছেন তারা। 


নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অল্প ব্যবধানেই জয় পেয়েছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁর ওই জয় নিয়ে হাজারো প্রশ্ন আছে। প্রথমে জয়ী ঘোষণা করা হয়েছিল মমতাকেই। বিভিন্ন মহল থেকে শুভেচ্ছাবার্তাও পেয়েছিলেন তিনি। কিন্তু তার কিছু সময়ের মধ্যেই ঘোষণা হয় যে, মমতা নয় জিতেছেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই এই কেন্দ্রের ফল নিয়ে বিতর্ক। তৃণমূল দাবি করেছিল যে, নন্দীগ্রামের ভোটের ফলের দিন লোডশেডিং করে দেওয়া হয়েছিল। সেই নিয়েই এদিন আবারও মুখ খুলে মমতা বলেন, নন্দীগ্রামে ভোট লুট হয়েছে। বিজেপি যে কটি আসন পেয়েছে, সব কটি আসনে ভোট লুট হয়েছে। ভোটের গণনার দিন তিন ঘণ্টা কেন লোডশেডিং হয়েছিল সেই হিসেব দিতে হবে।


এই সভা থেকেই আবার নাম না নিয়ে শুভেন্দু অধিকারী তথা অধিকারী পরিবারকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, খাইয়ে পরিয়ে এদের মানুষ করা হয়েছিল। কিন্তু এঁরা আসলে ক্ষমতালোভী। ভেবেছিল দিল্লি দখল করে আসবে। এর আগেও পরোক্ষভাবে অধিকারীদের আক্রমণ করেছেন মমতা। গদ্দার বলতেও পিছপা হননি তিনি।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন